২১ জুলাই, ২০২৫ ১২:০৪ পিএম

সরকারি-বেসরকারি ডেন্টাল কলেজে ক্লাস শুরু ২৪ জুলাই

সরকারি-বেসরকারি ডেন্টাল কলেজে ক্লাস শুরু ২৪ জুলাই
ছবি: মেডিভয়েস

মেডিভয়েস রিপোর্ট: সরকারি ও বেসরকারি ডেন্টাল কলেজ এবং মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটসমূহের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের বিডিএস কোর্সের শিক্ষার্থীদের ক্লাস শুরুর তারিখ ঘোষণা করেছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর।

আগামী বৃহস্পতিবার (২৪ জুলাই) থেকে ক্লাস শুরু হবে বলে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. মো. মহিউদ্দিন মাতুব্বর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংশ্লিষ্ট সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সরকারি ও বেসরকারি ডেন্টাল কলেজ এবং মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটসমূহে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের বিডিএস কোর্সের শিক্ষার্থীদের ক্লাস আগামী ২৪ জুলাই শুরু হবে।

এতে মহাপরিচালকের অনুমোদন রয়েছে বলে জানানো হয়েছে। বিজ্ঞপ্তির অনুলিপি জ্ঞাতার্থে ও কার্যার্থে বিভিন্ন মন্ত্রণালয়ের উপদেষ্টা, সচিব, ইউজিসি চেয়ারম্যান, স্বাস্থ্য অধিদপ্তর ও স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও অধ্যক্ষসহ সংশ্লিষ্টদের কাছে পাঠানো হয়েছে।

►প্রজ্ঞাপন দেখতে ক্লিক করুন

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ড. ইউনূসের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ
হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূসের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ

হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন

হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূসের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ

হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন

  এই বিভাগের সর্বাধিক পঠিত