ক্লাস চলাকালীন উত্তরা মাইলস্টোন কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত: নিহত ১
মেডিভয়েস রিপোর্ট: রাজধানীর উত্তরায় মাইলস্টোন কলেজ এলাকার একটি মাঠে বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফ-৭ বিজিআই প্রশিক্ষণ বিমানটি বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় প্রতিষ্ঠানটির শিক্ষার্থী ও অভিভাবকরা আতঙ্কিত হয়ে পড়েছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।
সোমবার (২১ জুলাই) দুপুর ১টার কিছু পরে উত্তরার এ ঘটনা ঘটে। এতে এখন পর্যন্ত একজন নিহত হয়েছেন বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
জানা গেছে, ঘটনার সময় কলেজটির স্কুল শাখার প্লে গ্রুপের শিশু শিক্ষার্থীরা ক্লাস কার্যক্রম চলছিল জানিয়েছে স্কুল শাখার কয়েকটি সংশ্লিষ্ট সূত্র। হঠাৎ বিকট শব্দে বিমানটি ভেঙে পড়লে শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে আতঙ্ক দেখা দেয়। স্কুলের অভিভাবকরাও খবর পেয়ে ছুটে আসেন সন্তানদের খোঁজ নিতে। অনেকেই উদ্বিগ্ন হয়ে পড়েন।
বিমান বাহিনীর আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিবৃতিতে জানিয়েছে, বিমানটি দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়ন করেছিল। উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই এটি দুর্ঘটনার কবলে পড়ে।
এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে এই দুর্ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। ভিডিওতে একটি প্রশিক্ষণ বিমানকে নিচে পড়ে যেতে দেখা যায়, তবে ভিডিওটির সত্যতা এখনও নিশ্চিত করা সম্ভব হয়নি।
ঢাকা মহানগর পুলিশের উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার মহিদুল ইসলাম জানান, খবর পেয়েছি, মাইলস্টোন কলেজ এলাকায় একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। ঘটনাস্থলে যাচ্ছি, বিস্তারিত জানার চেষ্টা করছি।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম বলেন, দুপুর ১টা ১৮ মিনিটে খবর পেয়েছি যে উত্তরা মাইলস্টোন কলেজের কাছে একটি বিমান বিধ্বস্ত হয়েছে। আমাদের তিনটি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে। আরও দুটি ইউনিট রওনা হয়েছে। এখন পর্যন্ত বিস্তারিত তথ্য আমাদের কাছে নেই।
স্থানীয় সূত্র জানিয়েছে, বিধ্বস্ত হওয়ার পর ঘটনাস্থলে দ্রুত উদ্ধার অভিযান শুরু হয়। কয়েকজন আহত ব্যক্তিকে স্থানীয় হাসপাতাল ও ক্লিনিকে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন রয়েছে। বিমানটি বিধ্বস্ত হওয়ার সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি।
-
২৮ অক্টোবর, ২০২৫
-
১৫ সেপ্টেম্বর, ২০২৫
উত্তরার বিমান দুর্ঘটনা
বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন আরও একজনের ছুটি দুপুরে, চিকিৎসাধীন ১০
-
০৩ সেপ্টেম্বর, ২০২৫
-
২৪ অগাস্ট, ২০২৫
উত্তরার বিমান দুর্ঘটনা
বার্নে চিকিৎসাধীন ২১ রোগীর মধ্যে তিনজন গুরুতর, বাসায় ফিরলেন মাইলস্টোনের শিক্ষক
-
২৩ অগাস্ট, ২০২৫
-
২৭ জুলাই, ২০২৫
-
২৫ জুলাই, ২০২৫
-
২৩ জুলাই, ২০২৫