গোপালগঞ্জে ১৪৪ ধারা জারি, দেশজুড়ে কর্মসূচি ঘোষণা
মেডিভয়েস রিপোর্ট: এনসিপির শান্তিপূর্ণ পদযাত্রা পরবর্তী সমাবেশে নেতা–কর্মীদের ঘিরে ফেলে হামলার ঘটনায় ১৪৪ ধারা জারি করেছে গোপালগঞ্জের জেলা প্রশাসক। আজ বুধবার বেলা পৌনে তিনটার দিকে শহরের পৌর পার্কে তাদের ওপর হামলার ঘটনা ঘটে। এদিকে এনসিপির পক্ষ থেকে দেওয়া হয়েছে নানামূখী কর্মসূচি।
জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমের ভ্যেরিফাইড ফেসবুক আইডতে এক পোস্টে লিখেন, ‘গোপালগঞ্জে খুনি হাসিনার দালালেরা আমাদের উপরে আক্রমণ করেছে। পুলিশ দাঁড়িয়ে নাটক দেখছে, পিছু হটছে। আমরা যদি এখান থেকে বেঁচে ফিরি তাহলে মুজিববাদের কবর রচনা করেই ফিরব, নাহয় ফিরব না। সারা বাংলাদেশের মানুষ গোপালগঞ্জের ছুটে আসুন। গোপালগঞ্জের বিবেকবান ছাত্র জনতা জেগে উঠুন। দালালদের কবর রচনা করার আজকেই শেষ দিন।’
প্রত্যক্ষদর্শীদরা জানান, নসিপির সমাবেশ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে একদল ব্যক্তি লাঠিসোঁটা নিয়ে নেতা-কর্মীদের ঘিরে হামলা চালান। তাঁরা চারদিক থেকে এনসিপির নেতা-কর্মী ও পুলিশের গাড়ি আটকে দেয়। এ সময় পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা সাউন্ড গ্রেনেড ও ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। এনসিপির নেতা-কর্মীরা অন্য দিক দিয়ে গাড়ি ঘুরিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন।
এদিকে হামলার ঘটনায় এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী সাংবাদিকদের কাছে বলেন, ‘আওয়ামী লীগের নেতা-কর্মীরা এই হামলা চালিয়েছেন। এ সময় পুলিশ-সেনাবাহিনী নিষ্ক্রিয় ভূমিকা পালন করেছে। তাদের (এনসিপি) বলা হয়েছিল, সবকিছু ঠিক আছে। কিন্তু তাঁরা সমাবেশস্থলে এসে দেখেন পরিস্থিতি ঠিক নেই।’
গোপালগঞ্জে জুলাইয়ের নেতাদের উপর হামলার প্রতিবাদে সারা দেশের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে ব্লকেড কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। তাদের ভ্যরিফাইড ফেসবুক আইডিতে এক পোস্টে এই কর্মসূচি ঘোষনা করে তারা। পোস্টে লেখা হয়, ‘গোপালগঞ্জে জুলাইয়ের নেতাদেরকে হামলার প্রতিবাদে সারা বাংলাদেশের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে ব্লকেড কর্মসূচি পালনের ঘোষণা দিচ্ছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সারাদেশের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সকল ইউনিটকে স্থানীয় ছাত্রসংগঠন, রাজনৈতিক দল সহ সর্বস্তরের ছাত্রজনতাকে সাথে নিয়ে ব্লকেড কর্মসূচি পালনের আহ্বান জানানো যাচ্ছে।’
আমাদের জুলাই সহযোদ্ধাদের ওপর হামলা কখনোই মেনে নিব না বলে হুশিয়ারি দিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম। তিনি তার ফেসবুক পোস্টে বলেছেন, ‘গোপালগঞ্জের ঘটনা প্রমাণ করে ফ্যাসিবাদ এখনো নির্মূল হয়নি। আমাদের লড়াই ফ্যাসিবাদের শিকড় উপড়ে ফেলা পর্যন্ত অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।’
-
২৭ মার্চ, ২০২৬
-
১৬ জুলাই, ২০২৫
-
৩১ জানুয়ারী, ২০২৫
-
০৩ অগাস্ট, ২০২৪
-
০২ জুন, ২০২৪
-
১৯ মার্চ, ২০২৪
-
২২ জানুয়ারী, ২০২৪
মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখাসহ বিভিন্ন অনিয়ম
গোপালগঞ্জে হাসপাতাল-ক্লিনিকে অভিযান: লাখ টাকা জরিমানা
-
২২ ডিসেম্বর, ২০২৩