১০ জুলাই, ২০২৫ ০৩:০৬ পিএম

রামেকের সাবেক অধ্যক্ষ অধ্যাপক ডা. মহিবুল হাসান না ফেরার দেশে

রামেকের সাবেক অধ্যক্ষ অধ্যাপক ডা. মহিবুল হাসান না ফেরার দেশে
অধ্যাপক ডা. মো. মহিবুল হাসান। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) সাবেক অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. মহিবুল হাসান মারা গেছেন। বুধবার (৯ জুলাই) রাত সোয়া ১১টার দিকে সিরাজগঞ্জের খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।

অধ্যাপক মহিবুল হাসান রামেকের সার্জারি বিভাগের বিভাগীয় প্রধানের দায়িত্বও পালন করেন। বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) রাজশাহী জেলা শাখার সাধারণ সম্পাদকও ছিলেন তিনি।

জানা গেছে, দীর্ঘদিন বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন অধ্যাপক ডা. মহিবুল হাসান। সম্প্রতি শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

প্রথিতযশা চিকিৎসক ডা. মহিবুল হাসান রাজশাহী মেডিকেল কলেজের শিক্ষার্থীদের কাছে অত্যন্ত জনপ্রিয় ছিলেন।

এনএআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : চিকিৎসকের মৃত্যু
জুলাই উদযাপনে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা 

হামলা-হুমকি উপেক্ষা করেই আহতদের সেবা দেন চিকিৎসকরা: এনডিএফ

জুলাই উদযাপনে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা 

হামলা-হুমকি উপেক্ষা করেই আহতদের সেবা দেন চিকিৎসকরা: এনডিএফ

  এই বিভাগের সর্বাধিক পঠিত