বিএমইউতে ফিরেছেন অধ্যাপক ডা. সৈয়দ আকরাম হোসেন
মেডিভয়েস রিপোর্ট: আদালতের রায়ে নিজ প্রতিষ্ঠান বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) ফিরেছেন বিশ্ববিদ্যালয়ের অনকোলজি বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক ডা. সৈয়দ আকরাম হোসেন। গত ১৩ এপ্রিল বিচারপতি মোহাম্মদ উল্লাহ ও বিচারপতি ফয়েজ আহমেদের বেঞ্চ এ রায় প্রদান করেন।
অধ্যাপক ডা. সৈয়দ আকরাম হোসেন আজ রোববার (২২ জুন) সন্ধ্যায় মেডিভয়েসকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘আমাকে এবং আমার স্ত্রী সাঈদা সুলতানাকে এক সঙ্গে চাকরিচ্যুত করা হয়। স্ত্রী গাইনি বিভাগের সহকারী অধ্যাপক ছিলেন। আমি অনকোলজি বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ছিলাম।’
অধ্যাপক আকরাম হোসেন বলেন, ‘আমরা দুজনেই স্বাস্থ্য ক্যাডারে ছিলাম। পিজির আগে আমি ছিলাম ক্যান্সার ইনস্টিটিউটে। স্ত্রী ছিলেন একটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জুনিয়র কনসালটেন্ট হিসেবে। এর পর পিজিতে আসি। সেখান থেকে আমাদের অন্যায়ভাবে চাকরিচ্যুত করা হয়। পট পরিবর্তনের পর আমাদের ব্যাপারে সিদ্ধান্ত হয়।’
এমইউ/