৪৮তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি, নিয়োগ হবে ৩ হাজার চিকিৎসক
মেডিভয়েস রিপোর্ট: ৪৮তম বিশেষ বিসিএস পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। স্বাস্থ্য খাতে চিকিৎসক সংকট নিরসনে গৃহীত এই উদ্যোগের আওতায় মোট তিন হাজার চিকিৎসক নিয়োগ দিবে সরকার। এর মধ্যে দুই হাজার ৭০০টি পদ সহকারী সার্জনের জন্য এবং ৩০০টি সহকারী ডেন্টাল সার্জনের জন্য নির্ধারণ করা হয়েছে।
আগামী ১ জুন সকাল ১০টায় অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হবে। ২৫ জুন সন্ধ্যা ৬টা পর্যন্ত আবেদন করা যাবে। আবেদন ফি জমা দেওয়া যাবে ২৮ জুন সন্ধ্যা ৬টা পর্যন্ত। আজ বৃহস্পতিবার (২৯ মে) বিকেলে এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, সহকারী সার্জন পদের জন্য প্রার্থীদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা এমবিবিএস অথবা সমমানের ডিগ্রি এবং সহকারী ডেন্টাল সার্জন পদের জন্য বিডিএস অথবা সমমানের ডিগ্রি থাকতে হবে। ২ মে ১৯৯৩ থেকে ২০০৪ সালের ২ মে’র মধ্যে জন্মগ্রহণকারী প্রার্থীরা আবেদন করতে পারবেন। আবেদন ফি ধরা হয়েছে ২০০ টাকা। তবে ক্ষুদ্র নৃগোষ্ঠী, প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্য ৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।
এতে জানানো হয়, মোট ৩০০ নম্বরের পরীক্ষায় প্রথমে ২০০ নম্বরের লিখিত (এমসিকিউ টাইপ) পরীক্ষা নেওয়া হবে। আর মৌখিক পরীক্ষা নেওয়া হবে ১০০ নম্বরের। লিখিত পরীক্ষায় বাংলা, ইংরেজি, বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলি, মানসিক দক্ষতা, গাণিতিক যুক্তি এবং পদের জন্য প্রাসঙ্গিক বিষয় অন্তর্ভুক্ত থাকবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, লিখিত পরীক্ষাটি আগামী জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহে অনুষ্ঠিত হতে পারে। সুনির্দিষ্ট তারিখ জানতে নিয়মিতভাবে বিপিএসসির ওয়েবসাইট দেখার পরামর্শ দেওয়া হয়েছে।
নির্দেশনা অনুযায়ী, বিদেশি বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রিপ্রাপ্ত প্রার্থীদের অবশ্যই বিএমডিসি কর্তৃক প্রদত্ত সমমানের সনদ দাখিল করতে হবে। এ ছাড়া চাকরিজীবী প্রার্থীদের আবেদনপত্রের সঙ্গে নিয়োগকারী প্রতিষ্ঠানের অনাপত্তিপত্র (এনওসি) সংযুক্ত করতে হবে।
আবেদন প্রক্রিয়া
প্রার্থীরা http://bpsc.teletalk.com.bd অথবা www.bpsc.gov.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন।
টিআই/এনএআর/
-
০২ ফেব্রুয়ারী, ২০২৬
-
০১ ফেব্রুয়ারী, ২০২৬
-
২৯ ডিসেম্বর, ২০২৫
চিকিৎসক সংকটে বিপর্যস্ত গ্রামীণ স্বাস্থ্যসেবা
৪৮তম বিসিএসে সুপারিশপ্রাপ্তদের দ্রুত গেজেট ও পদায়নের দাবি
-
২৭ নভেম্বর, ২০২৫
-
১৫ অক্টোবর, ২০২৫
-
০৬ অগাস্ট, ২০২৫
-
২৩ জুলাই, ২০২৫
-
১৮ জুলাই, ২০২৫
-
১৭ জুলাই, ২০২৫