২৯ মে, ২০২৫ ০৩:০২ পিএম

বিধিমালা সংশোধন, ৪৮তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি আজ

বিধিমালা সংশোধন, ৪৮তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি আজ
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: বাংলাদেশ সিভিল সার্ভিসের বিদ্যমান বিধিমালা সংশোধন করে মঙ্গলবার (২৮ মে) আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সংশোধিত বিধিমালা অনুযায়ী, ৪৮তম বিশেষ বিসিএসে মোট ৩০০ নম্বরের পরীক্ষা হবে। এর মধ্যে এমসিকিউ পদ্ধতিতে ২০০ নম্বরের লিখিত পরীক্ষা হবে। আর মৌখিক পরীক্ষা হবে ১০০ নম্বরের।

সূত্রের তথ্য অনুযায়ী, ৪৮তম বিশেষ বিসিএসে সরকারি কর্ম কমিশন (পিএসসি) তিন হাজার চিকিৎসক নিয়োগ দেবে। এই চিকিৎসকদের মধ্যে সহকারী সার্জন নেওয়া হবে দুই হাজার ৭০০ জন, আর সহকারী ডেন্টাল সার্জন নেওয়া হবে ৩০০ জন।

আজ বৃহস্পতিবার (২৯ মে) বিশেষ এই বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশিত হতে পারে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংশোধিত আদেশে বলা হয়েছে, লিখিত পরীক্ষার জন্য সময় থাকবে ২ ঘণ্টা। ২০০ নম্বরের মধ্যে বাংলায় ২০, ইংরেজি ২০, বাংলাদেশ বিষয়াবলি ২০, আন্তর্জাতিক বিষয়াবলি ২০, মানসিক দক্ষতা ১০ ও গাণিতিক যুক্তিতে ১০ নম্বরের প্রশ্ন থাকবে। বাকি ১০০ নম্বর থাকবে সংশ্লিষ্ট ক্যাডার ও পদের সঙ্গে প্রাসঙ্গিক বিষয় থেকে। প্রতিটি এমসিকিউর জন্য এক নম্বর থাকবে। আর প্রতিটি ভুল উত্তরের জন্য শূন্য দশমিক ৫০ নম্বর কাটা যাবে।

ইতিমধ্যে বিশেষ এই বিসিএসের কার্যক্রম শুরু করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এই বিসিএসের স্বাস্থ্য ক্যাডার নাকি শিক্ষা ক্যাডারে নিয়োগ দেওয়া হবে, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

এমইউ/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
মিরপুরে আন্দোলনে আহত পুলিশ কর্মকর্তা ডা. জাকারিয়ার আবেগঘন স্ট্যাটাস

‘পুলিশের পোশাকের আড়ালেও একজন মানুষ থাকেন’

ডেঙ্গুর ঝুঁকি হ্রাস ও বংশবিস্তার নিয়ন্ত্রণের আশা

কাশিমপুর কারাগারে জাপানি প্রযুক্তিতে এডিস মশার লার্ভা ধ্বংসের উদ্যোগ

মিরপুরে আন্দোলনে আহত পুলিশ কর্মকর্তা ডা. জাকারিয়ার আবেগঘন স্ট্যাটাস

‘পুলিশের পোশাকের আড়ালেও একজন মানুষ থাকেন’

ডেঙ্গুর ঝুঁকি হ্রাস ও বংশবিস্তার নিয়ন্ত্রণের আশা

কাশিমপুর কারাগারে জাপানি প্রযুক্তিতে এডিস মশার লার্ভা ধ্বংসের উদ্যোগ