২৭ মে, ২০২৫ ০৪:৩৯ পিএম
বিশ্ব স্বাস্থ্য সংস্থায় নতুন স্বীকৃতি, পতাকা তুলতে পারবে ফিলিস্তিন
ছবি: সংগৃহীত
মেডিভয়েস রিপোর্ট: বিশ্ব স্বাস্থ্য সংস্থায় (ডব্লিউএইচও) এখন থেকে পতাকা উত্তোলন করতে পারবে ফিলিস্তিন। ভোটে জয়লাভের পর প্রথমবারের মতো সংস্থাটিতে পতাকা তোলার অধিকার পেলো দেশটি।
সোমবার (২৬ মে) জেনেভায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার বার্ষিক সম্মেলনে সংস্থাটির সদর দপ্তরে ফিলিস্তিনের পতাকা উত্তোলন করতে দেওয়া হবে কীনা—সে বিষয়ে প্রতীকী ভোটাভুটি অনুষ্ঠিত হয়। চীন, পাকিস্তান, সৌদি আরবসহ বেশ কয়েকটি রাষ্ট্র প্রস্তাবটি উত্থাপন করলে ৯৫টি দেশ তাতে সমর্থন জানায়।
অপরদিকে, জার্মানি, হাঙ্গেরি ও চেক রিপাবলিকের মতো দেশগুলো এর বিরোধিতা করে। এ ছাড়া ভোটদানে বিরত ছিল ২৭টি দেশ। তবে সংখ্যাগরিষ্ঠ ভোট পড়ায় গৃহীত হয় প্রস্তাবটি।
এর ফলে জাতিসংঘের বিভিন্ন সংস্থাসহ রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনের স্বীকৃতি মেলার পথ আরও সুগম হবে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।
এসআইএস/এনএআর/
মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ঘটনা প্রবাহ : বিশ্ব স্বাস্থ্য সংস্থা
-
০৪ অক্টোবর, ২০২৬
-
১৭ সেপ্টেম্বর, ২০২৬
আগের নিউজ
পরের নিউজ
আরও পড়ুন
সরকার-দাতা সংস্থাগুলোকে আগাম বিনিয়োগ বাড়ানোর আহ্বান
এল নিনোর তীব্র ক্ষতির ঝুঁকিতে ৩৪ কোটির বেশি শিশু: ইউনিসেফ

এই বিভাগের সর্বাধিক পঠিত