২৪ মে, ২০২৫ ০৫:৩৬ পিএম
এফসিপিএস প্রশিক্ষণার্থীদের ভাতা পেতে দরখাস্তের সময় বাড়ল
ছবি: সংগৃহীত
মেডিভয়েস রিপোর্ট: এফসিপিএস প্রশিক্ষণার্থীদের ভাতা পেতে আবেদন করার সময়সীমা বাড়ানো হয়েছে। আগামী ১ জুন পর্যন্ত অনলাইনে আবেদন এবং ৩ জুন পর্যন্ত প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে পারবেন প্রশিক্ষণার্থীরা।
আজ শনিবার (২৪ মে) বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স অ্যান্ড সার্জন্সের (বিসিপিএস) সচিব অধ্যাপক আবুল বাশার মো. জামাল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সকল বেসরকারি অবৈতনিক এফসিপিএস প্রথম পর্ব উত্তীর্ণ প্রশিক্ষণার্থীর অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বিগত ১৪ মে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী পারিতোষিক ভাতা প্রাপ্তির অনলাইন আবেদনের সময়সীমা আগামী ১ জুন পর্যন্ত বর্ধিত করা হয়েছে এবং হার্ডকপিসহ প্রয়োজনীয় কাগজপত্র কলেজের আরটিএম বিভাগের বি-ব্লকের দ্বিতীয় তলায় জমাদানের শেষ সময় আগামী ৩ জুন বিকাল ৫টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।’
এমআই/এনএআর/
মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
আগের নিউজ
পরের নিউজ
আরও পড়ুন
বিএমজে ওপেন জার্নালে প্রকাশিত গবেষণা
অবসাদে দেশের ৭০ ভাগ প্রশিক্ষণার্থী চিকিৎসক, পেশাগত অর্জনে অসন্তুষ্ট ৯৫ ভাগ
বিএমজে ওপেন জার্নালে প্রকাশিত গবেষণা
অবসাদে দেশের ৭০ ভাগ প্রশিক্ষণার্থী চিকিৎসক, পেশাগত অর্জনে অসন্তুষ্ট ৯৫ ভাগ
করোনা চিকিৎসার নামে ১২ কোটি টাকা আত্মসাৎ
সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকসহ ১৩ জনের বিরুদ্ধে ছয় মামলার অনুমোদন
এই বিভাগের সর্বাধিক পঠিত