২৪ মে, ২০২৫ ১১:২৫ এএম

বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্পে সেবা পেল শতাধিক প্রান্তিক মানুষ

বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্পে সেবা পেল শতাধিক প্রান্তিক মানুষ
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: সাতক্ষীরার শ্যামনগরে সীমান্তবর্তী এলাকায় প্রান্তিক জনগোষ্ঠীর ২৫১ জনকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (২৩ মে) বিজিবির নীলডুমুর ব্যাটালিয়নের (১৭ বিজিবি) মেডিকেল অফিসার মেজর সুস্মিত শোভন দাস দুরমুজখালি বিওপির দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী ভেড়ারহাট বাজারে এই মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করেন।

নীলডুমুর ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাহরিয়ার রাজিব এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মেডিকেল ক্যাম্পেইনের মাধ্যমে ভেড়ারহাট বাজার এলাকার আশেপাশের গ্রামের ৯০ জন পুরুষ, ১১০ জন মহিলা ও ৫১ জন শিশুসহ অসহায় ও প্রান্তিক জনগোষ্ঠীর সর্বমোট ২৫১ জনকে বিনামূল্যে বিভিন্ন রোগের চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়েছে।

এ ব্যাপারে শাহরিয়ার রাজিব বলেন, বিজিবি সীমান্ত সুরক্ষার পাশাপাশি মানবিক ও সামাজিক দায়বদ্ধতা থেকে সীমান্তবর্তী এলাকার মানুষের জীবনমান উন্নয়নে বিভিন্ন মানবিক ও জনকল্যাণমূলক কাজ করে আসছে। এরই ধারাবাহিকতায় এই মেডিকেল ক্যাম্পেইনের মাধ্যমে ২৫১ জনকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান করা হয়।

ব্যাটালিয়ন অধিনায়ক আরও বলেন, সীমান্তবর্তী জনগণের কল্যাণে বিজিবির এ ধরনের কর্মকাণ্ড ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এসআইএস/এনএআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক