১৯ মে, ২০২৫ ০৩:১৪ পিএম
স্বাস্থ্য সচিবের রুটিন দায়িত্বে খোরশেদ আলম
অতিরিক্ত সচিব মো. খোরশেদ আলম। ছবি: সংগৃহীত
মেডিভয়েস রিপোর্ট: স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. সাইদুর রহমানের অনুপস্থিতিতে অতিরিক্ত সচিব মো. খোরশেদ আলমকে সচিব পদে রুটিন দায়িত্ব দেওয়া হয়েছে। আজ সোমবার (১৯ মে) থেকে আগামী ২৭ মে পর্যন্ত এই দায়িত্ব পালন করবেন তিনি।
এর আগে গত ১৫ মে স্বাস্থ্যসেবা বিভাগের প্রশাসন-১ শাখার সিনিয়র সহকারী সচিব সুজিৎ দেবনাথ স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছিল।
ওই অফিস আদেশে বলা হয়, ‘স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. সাইদুর রহমান আগামী ১৯ থেকে ২৭ মে সরকারি কাজে সুইজারল্যান্ডে অবস্থান করবেন। সচিবের বিদেশ সফরকালীন বা দেশে প্রত্যাবর্তন না করা পর্যন্ত এ বিভাগে কর্মরত অতিরিক্ত সচিব (হাসপাতাল অনুবিভাগ) মো. খোরশেদ আলম সচিবের রুটিন দায়িত্ব পালন করবেন।
এনএআর/
মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ঘটনা প্রবাহ : স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. সাইদুর রহমান
আগের নিউজ
পরের নিউজ
আরও পড়ুন
এফসিপিএসে নতুন নীতিমালা
‘মেধাক্রমের ভিত্তিতে ভাতা সীমাবদ্ধ হলে প্রশিক্ষণার্থীরা আর্থিক অনিশ্চয়তায় পড়বেন’
এই বিভাগের সর্বাধিক পঠিত