১৩ মে, ২০২৫ ০৪:৫৭ পিএম

বিশেষ অবদান: পদক ও আজীবন সম্মাননায় ভূষিত ১৭ চক্ষু বিশেষজ্ঞ

বিশেষ অবদান: পদক ও আজীবন সম্মাননায় ভূষিত ১৭ চক্ষু বিশেষজ্ঞ
স্বাস্থ্য উপদেষ্টার হাত থেকে পদক নিচ্ছেন জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক ডা. যাকিয়া সুলতানা নীলা। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: চোখের চিকিৎসায় অবদান রেখে দুটি স্বর্ণপদকসহ বিভিন্ন পদক অর্জন করেছেন আটজন চিকিৎসক। আজীবন সম্মাননা পুরস্কার পেয়েছেন আরও নয়জন। আজ মঙ্গলবার (১৩ মে) রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ চক্ষু চিকিৎসক সমিতির (ওএসবি) ৫২তম বার্ষিক সম্মেলনে এসব পদক ও পুরস্কার তুলে দেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নুরজাহান বেগম।

আজ সকাল সাড়ে ৯টায় শুরু হওয়া সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য উপদেষ্টা। তিনদিনব্যাপী এ সম্মেলন চলবে বৃহস্পতিবার পর্যন্ত। এতে দেশি-বিদেশি বহু চক্ষু বিশেষজ্ঞ অংশ নেওয়ার কথা রয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে দুই চিকিৎসককে স্বর্ণপদকসহ মোট আটটি পদক তুলে দেওয়া হয়। স্বর্ণপদকপ্রাপ্ত দুই চিকিৎসক হলেন—জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটের সাবেক পরিচালক অধ্যাপক ডা. এম এ হাদী ফকির এবং প্রতিষ্ঠানটির ওকুলোপ্লাস্টিক গ্রিন ইউনিটের প্রধান ও ওএসবির কোষাধ্যক্ষ ডা. সৈয়দ মাহবুব উল কাদির। এর মধ্যে অধ্যাপক হাদী আলিম স্মৃতি স্বর্ণপদক এবং সৈয়দ মাহবুব উল কাদির এমএ মতিন স্বর্ণপদকে ভূষিত হয়েছেন।

অন্যান্য পদকপ্রাপ্তদের মধ্যে খান এ মঞ্জুর পদকে জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের সহকারী অধ্যাপক (ভিট্রিও-রেটিনা) ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের চিকিৎসাসেবার কো-অর্ডিনেটর ডা. যাকিয়া সুলতানা নীলা, মোবারক আলী স্মৃতি পদকে ইব্রাহিম মেডিকেল কলেজ ও বারডেম জেনারেল হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা. শাহনাজ বেগম, ফজলুল হক স্মৃতি পদকে চিটাগাং আই ইনফার্মারি অ্যান্ড ট্রেনিং কমপ্লেক্সের (সিইআইটিসি) সিনিয়র সহকারী সার্জন ডা.মোহাম্মদ আমিনুর রহমান এবং অধ্যাপক রবিউল হোসেন কমিউনিটি অফথালমোলজি রিসার্চ অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন সিইআইটিসির ওকুলার অনকোলজি অ্যান্ড ওকুলোপ্লাস্টি বিভাগের প্রধান কনসালট্যান্ট ডা. সোমা রানী রায়।

এ ছাড়া একিউএসএম হারুন স্মৃতি পদকে ইস্পাহানি ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট ও হাসপাতালের কনসালট্যান্ট (ভিট্রিও-রেটিনা) মেজর ডা. শাহ মো. রাজিবুল ইসলাম এবং ফিরোজা জলিল স্মৃতি পদকে প্রতিষ্ঠানটির জুনিয়র কনসালট্যান্ট (ভিট্রিও-রেটিনা) ডা. লুতফুল্লাহিল খবির ভূষিত হয়েছেন।

আর আজীবন সম্মাননা পুরষ্কারপ্রাপ্ত নয় চক্ষু চিকিৎসক হলেন—অধ্যাপক ডা. মো. শাহাবুদ্দিন, অধ্যাপক শাহ মো. বুলবুল ইসলাম, অধ্যাপক শেখ এমএ মান্নাফ, অধ্যাপক সৈয়দ মারুফ আলী, অধ্যাপক ব্রিগেডিয়ার জেনারেল আনোয়ার হোসেন, ডা. মো. আব্দুল কুদ্দুস, অধ্যাপক ডা. মো. আব্দুর রশিদ, অধ্যাপক ডা. সাইফুদ্দিন মোহাম্মদ তারিক ও ডা. মো. খালেকুজ্জামান।

উদ্বোধনী ও পদকপ্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান, স্বাস্থ্যসেবা বিভাগের সচিব সাইদুর রহমান, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফর ও স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. নাজমুল হোসেন।

ওএসবির আহ্বায়ক অধ্যাপক ডা. মো. শাহাব উদ্দিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সমিতির অভ্যর্থনা উপ-কমিটির চেয়ারম্যান অধ্যাপক ডা. খন্দকার জিয়াউল ইসলাম মোহাম্মদ আলী। ধন্যবাদ জ্ঞাপন করেন সাংগঠনিক উপ-কমিটির চেয়ারম্যান ডা. মো. তৌহিদুর রহমান। এতে আরও বক্তব্য রাখেন সংগঠনটির সদস্য সচিব অধ্যাপক ডা. মো. জিন্নুরাইন (নিউটন)।

এনএআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক