২৬ এপ্রিল, ২০২৫ ০৯:৪৭ পিএম

বিনামূল্যে চোখের চিকিৎসা পাচ্ছে ১০ হাজার মানুষ

বিনামূল্যে চোখের চিকিৎসা পাচ্ছে ১০ হাজার মানুষ
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: ভোলার চরফ্যাশনের প্রত্যন্ত এলাকার উপকূলের প্রান্তিক মানুষের চোখের চিকিৎসা সেবা নিশ্চিতে ‘আমার চোখ আমার আলো’ নামের পাইলট প্রকল্পের মাধ্যমে প্রায় ১০ হাজার মানুষকে বিনামূল্যে চোখের চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।

এ উপলক্ষে শুক্রবার (২৫ এপ্রিল) চরফ্যাশন উপজেলার শশীভূষণ মা ও শিশু কল্যাণ কেন্দ্রে অংশীজনদের নিয়ে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় ‘আমার চোখ আমার আলো’ পাইলট প্রকল্পের অগ্রগতি, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ পরিকল্পনার বিষয় তুলে ধরা হয়।

এতে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও সিপিপির পরিচালক আহমাদুল হকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. সায়েদুর রহমান।

এ সময় বক্তারা বলেন, ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি), বাংলাদেশ ডিজাস্টার প্রিপেয়ার্ডনেস সেন্টার, আদ-দ্বীন হাসপাতাল, ডাটা ইয়াকা ও ডা. কে জামান বিএনএসবি চক্ষু হাসপাতালের যৌথ উদ্যোগে এ চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। ভোলার প্রান্তিক পর্যায়ের ১০ হাজার মানুষকে চক্ষু চিকিৎসাসেবা দেওয়ার জন্য এ কর্মসূচি শুরু হয়েছে।

এর আগে ১ জানুয়ারি থেকে ইতোমধ্যে সাড়ে আট হাজার মানুষকে বিনামূল্যে এ চিকিৎসা দেওয়া হয়েছে। এ ছাড়াও চার হাজার ৬০০ মানুষের মাঝে চশমা বিতরণ করা হয়েছে এবং তিন হাজারের বেশি চোখের ছানি অপারেশনের উদ্যোগ নেওয়া হয়েছে।

বক্তারা বলেন, যেসব রোগীদের চোখের সমস্যা জটিল তাদের চিকিৎসার পরিকল্পনা রয়েছে। এ ধরনের সমন্বিত উদ্যোগ প্রান্তিক জনগণের জন্য একটি নতুন আশার দিগন্ত উন্মোচন করেছে। একই সঙ্গে চোখের যত্ন নেওয়ার আহ্বানও জানান তারা।

এমআই/এমইউ

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : চক্ষু চিকিৎসাসেবা
জুলাই উদযাপনে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা 

হামলা-হুমকি উপেক্ষা করেই আহতদের সেবা দেন চিকিৎসকরা: এনডিএফ

জুলাই উদযাপনে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা 

হামলা-হুমকি উপেক্ষা করেই আহতদের সেবা দেন চিকিৎসকরা: এনডিএফ

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক