সর্বসাধারণের জন্য উন্মুক্ত হবে রেলওয়ের ১০ হাসপাতাল
মেডিভয়েস রিপোর্ট: বাংলাদেশ রেলওয়ের দশটি হাসপাতাল যৌথভাবে পরিচালনার জন্য রেলপথ ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর করা হয়েছে। আজ সোমবার (২১ এপ্রিল) সকালে এই সমঝোতা স্মারক স্বাক্ষর করা হয়।
প্রাথমিক কিছু কাজ শেষ হওয়ার পর এই হাসপাতালগুলো সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হবে। বর্তমানে শুধুমাত্র রেলওয়ে কর্মকর্তা ও কর্মচারীরা এই হাসপাতালগুলো থেকে চিকিৎসা নিচ্ছেন।
এতে রেলপথ মন্ত্রণালয়ের সচিব ফাহিমুল ইসলাম ও স্বাস্থ্যসেবা বিভাগের সচিব সাইদুর রহমান সচিবালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের অডিটোরিয়ামে নিজ নিজ মন্ত্রণালয়ের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম বলেন, দেশে চিকিৎসকের ঘাটতি অত্যন্ত প্রকট। বিশেষ বিসিএসের মাধ্যমে চলতি বছরের সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ের মধ্যে দুই হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া সম্ভব হবে।
রেল উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, আজ সমঝোতা স্মারক স্বাক্ষর হলেও হাসপাতালগুলো সাধারণ মানুষের জন্য খুলে দিতে কিছুটা সময় লাগতে পারে।
এমআই/এনএআর/