২১ এপ্রিল, ২০২৫ ০২:২৮ পিএম

বিশেষ বিসিএসের মাধ্যমে দ্রুতই দুই হাজার চিকিৎসক নিয়োগ: উপদেষ্টা

বিশেষ বিসিএসের মাধ্যমে দ্রুতই দুই হাজার চিকিৎসক নিয়োগ: উপদেষ্টা
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: বিশেষ বিসিএসের মাধ্যমে দ্রুতই দুই হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগম। দেশে এই মুহূর্তে আট হাজার চিকিৎসক সংকট রয়েছে বলেও জানিয়েছেন তিনি। আজ সোমবার (২১ এপ্রিল ) স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক সমঝোতা স্বাক্ষর অনুষ্ঠানে উপদেষ্টা এসব কথা জানান।

বাংলাদেশ রেলওয়ে হাসপাতালগুলোর সুষ্ঠু ও যৌথ ব্যবস্থাপনায় পরিচালনার লক্ষ্যে রেলপথ মন্ত্রণালয় ও স্বাস্থ্যসেবা বিভাগের মধ্যে এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এ সময় রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান উপস্থিত ছিলেন।

সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব ফাহিমুল ইসলাম এবং স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. সাইদুর রহমান। এই সমঝোতা স্মারক স্বাক্ষরের মাধ্যমে রেলের দশটি হাসপাতাল রেলপথ মন্ত্রণালয় ও স্বাস্থ্যসেবা বিভাগ যৌথভাবে পরিচালনা করবে। রেলওয়ে কর্মকর্তা কর্মচারীদের পাশাপাশি সাধারণ মানুষের স্বাস্থ্যসেবার জন্য এই হাসপাতালগুলো উন্মুক্ত করে দেওয়া হচ্ছে।

এনএআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম
  এই বিভাগের সর্বাধিক পঠিত