১২ এপ্রিল, ২০২৫ ০৭:৩৬ পিএম

মার্চ ফর গাজা: বিএমসির মেডিকেল ক্যাম্পে সহস্রাধিক রোগীকে সেবা

মার্চ ফর গাজা: বিএমসির মেডিকেল ক্যাম্পে সহস্রাধিক রোগীকে সেবা
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: ‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে চিকিৎসা সেবা দিতে মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছে বাংলাদেশ মেডিকেল কমিউনিটি (বিএমসি)। আজ শনিবার (১২ এপ্রিল) সোহরাওয়ার্দী উদ্যানে দশটি বুথে এ স্বাস্থ্যসেবা দেওয়া হয়।

বিএমসির মেডিকেল ক্যাম্পে শতাধিক চিকিৎসক স্বাস্থ্যসেবায় অংশ নেন। এতে দুই শতাধিক হিট স্ট্রোক, বিশ জন হাইপোগ্লাইসেমিয়ার ও আহত শতাধিকসহ সহস্রাধিক রোগীকে স্বাস্থ্যসেবা দেওয়া হয়েছে।

বিএমসির ক্যাম্পে সেবায় সম্পৃক্ত হন ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ), ডক্টরস ওয়েলফেয়ার ট্রাস্ট, রিদম বাংলাদেশ ও মেডিকেল দাওয়াহ সোসাইটি চিকিৎসকরা। 

এতে বিশটির মতো এম্বুলেন্স এবং অসংখ্য রোগীকে জরুরি সেবা দেওয়া হয়েছে। পরে গুরুতর রোগীদেরকে বিভিন্ন মেডিকেলে রেফার করেন চিকিৎসকরা।

এমআই/এমইউ

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
নারীদের প্রজননস্বাস্থ্য সুরক্ষায় বিশ্বের প্রথম জেনেরিক

বাজারে ইনসেপ্টার স্বপ্রয়োগযোগ্য জন্মনিয়ন্ত্রণ ইনজেকশন ‘মেডোজেন সাবকিউ’

নারীদের প্রজননস্বাস্থ্য সুরক্ষায় বিশ্বের প্রথম জেনেরিক

বাজারে ইনসেপ্টার স্বপ্রয়োগযোগ্য জন্মনিয়ন্ত্রণ ইনজেকশন ‘মেডোজেন সাবকিউ’

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক