০৮ এপ্রিল, ২০২৫ ১০:৩৮ এএম

গাজায় আহতদের স্বাস্থ্যসেবা: প্রশংসায় ভাসছেন বাংলাদেশি চিকিৎসক মইনুল

গাজায় আহতদের স্বাস্থ্যসেবা: প্রশংসায় ভাসছেন বাংলাদেশি চিকিৎসক মইনুল
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: ফিলিস্তিনের গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলি বাহিনীর বর্বরোচিত হামলায় আহতদের চিকিৎসাসেবা দিয়েছেন একজন বাংলাদেশি চিকিৎসক। বিধ্বস্ত গাজাবাসীকে চিকিৎসাসেবা দেওয়া সেই চিকিৎসকের নাম ডা. মো. মইনুল হোসেন খান।

জানা গেছে, বিগত এক মাস গাজাবাসীকে সম্পূর্ণ স্বেচ্ছাসেবী হিসেবে এ চিকিৎসাসেবা দিয়েছেন তিনি।

ডা. মো. মইনুল হোসেন খান আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ (এএফএমসি) থেকে পড়াশোনা করেছেন।

দখলদার ইসরায়েলি বাহিনীর অব্যাহত হামলায় বিপর্যস্ত গাজাবাসী। তাদের হামলা থেকে রেহাই পায়নি হাসপাতাল ও চিকিৎসাকর্মীরাও। বছরের পর বছর ধরে চলা এ গণহত্যায় সেখানে মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। গাজা অধিবাসীদের খাদ্য-পানীয়ের পাশাপাশি চিকিৎসা সেবা পাওয়া অনিবার্য হয়ে উঠেছে।

এমন পরিস্থিতিতে বিশ্বের অন্যান্য দেশের স্বেচ্ছাসেবীদের মতো জীবনের ঝুঁকি নিয়ে গাজায় যান অস্ট্রেলীয় প্রবাসী বাংলাদেশি চিকিৎসক মইনুল হোসেন খান। বিধ্বস্ত গাজাবাসীকে এক মাস চিকিৎসাসেবা দিয়ে আবার সেখানে ফিরে গেছেন তিনি।

জীবন বাজি রেখে চালানো তাঁর এ কাজকে অত্যন্ত ইতিবাচক হিসেবে দেখছেন নেটিজেনরা। তার মানবিকতা, সাহসিকতা ও মহৎ কাজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রশংসা কুড়াচ্ছে।

এমআই/এমইউ

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক