০৭ এপ্রিল, ২০২৫ ১১:০৪ এএম
উত্তাল কেন্দ্রীয় শহীদ মিনার 

গ্লোবাল স্ট্রাইক ফর গাজা কর্মসূচিতে মেডিকেল শিক্ষার্থী-চিকিৎসকদের সংহতি

গ্লোবাল স্ট্রাইক ফর গাজা কর্মসূচিতে মেডিকেল শিক্ষার্থী-চিকিৎসকদের সংহতি
ছবি: শাহাদাত হোসাইন

মেডিভয়েস রিপোর্ট: ফিলিস্তিনে অব্যাহত গণহত্যা এবং মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে বিশ্বের অন্যান্য দেশের মতো বিক্ষোভে ফেটে পড়েছে বাংলাদেশের আপামর জনতা।

‘গ্লোবাল স্ট্রাইক ফর গাজা’ কর্মসূচিতে সংহতি জানিয়ে আজ সোমবার (৭ এপ্রিল) সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে বিক্ষোভ সমাবেশ করেছেন মেডিকেল শিক্ষার্থী ও চিকিৎসক। এতে অংশ নিয়েছেন বিভিন্ন মেডিকেল কলেজের শিক্ষার্থী, শিক্ষকরা।

বিক্ষোভ সমাবেশে মানবাধিকার ও শান্তির পক্ষে স্লোগান দেওয়া শিক্ষার্থীরা বলেন, ফিলিস্তিনের জনগণের ওপর ইসরায়েলের হামলা এবং গণহত্যা বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের দ্রুত পদক্ষেপ নেওয়া জরুরি। তারা এ পরিস্থিতি থেকে ফিলিস্তিনিদের মুক্তির জন্য বিভিন্ন দেশ এবং আন্তর্জাতিক সংস্থার জোর তৎপরতার দাবি জানান।

সমাবেশে ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. কামরুল আলম বলেন, ‘একজন শিক্ষক হিসেবে আমরা মানবাধিকার, শান্তি এবং ন্যায়বিচারের পক্ষে দাঁড়িয়েছি। ফিলিস্তিনের জনগণের শান্তিপূর্ণ জীবনযাপনের জন্য আমাদের সবাইকে একসাথে কাজ করতে হবে।’

অনুষ্ঠানে ঢামেকের রেসিডেন্ট চিকিৎসক মোবারক হোসেন বলেন, ‘আমরা এই ঘৃণ্য হত্যাযজ্ঞের নিন্দা জানাই। ফিলিস্তিনে শিশু, বৃদ্ধ এবং চিকিৎসকদের হত্যার ঘটনা ইতিহাসের সব ধরনের বর্বরতাকে ছাড়িয়ে গেছে। আজকের এই বিক্ষোভের মাধ্যমে আমরা ইসরায়েলকে বয়কট ঘোষণা করছি।’

এ সময় শিক্ষার্থীদের হাতে বিভিন্ন স্লোগান সম্বলিত নানা প্ল্যাকার্ড শোভা পায়। এতে লেখা ছিল ‘ফিলিস্তিনের পাশে দাঁড়াও’, ‘মানবাধিকার রক্ষা করো’ ও ‘গণহত্যা বন্ধ করো’ ইত্যাদি।

ফিলিস্তিনে গণহত্যা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে আলোচনা বাড়ানোর ক্ষেত্রে এই বিক্ষোভ আয়োজন ইতিবাচক ভূমিকা রাখবে বলেও মনে করছেন সংশ্লিষ্টরা।

এর আগে সকালে কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করে সকল শিক্ষা ও সেবা কার্যক্রম দুই ঘণ্টার জন্য বন্ধ রেখে শহীদ মিনারে যোগ দেন চিকিৎসক ও মেডিকেল শিক্ষার্থীরা।

এমইউ/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ইন্টারপোল ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার মধ্যে চুক্তি

জনস্বাস্থ্যবিরোধী অপরাধ মোকাবিলায় কাজ করবে দুই সংস্থা

ইন্টারপোল ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার মধ্যে চুক্তি

জনস্বাস্থ্যবিরোধী অপরাধ মোকাবিলায় কাজ করবে দুই সংস্থা

সরকার-দাতা সংস্থাগুলোকে আগাম বিনিয়োগ বাড়ানোর আহ্বান

এল নিনোর তীব্র ক্ষতির ঝুঁকিতে ৩৪ কোটির বেশি শিশু: ইউনিসেফ

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক