মেয়াদ বাড়লো স্বাস্থ্যখাত সংস্কার কমিশনের
মেডিভয়েস রিপোর্ট: স্বাস্থ্যখাতসহ পাঁচটি সংস্কার কমিশনের মেয়াদ বাড়িয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। আগামী ৩০ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছে এসব কমিশনের মেয়াদ। বৃহস্পতিবার (২৭ মার্চ) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
মেয়াদ বাড়ানো অন্য কমিশনগুলো হলো—শ্রম, নারী, গণমাধ্যম ও স্থানীয় সরকার সংস্কার বিষয়ক কমিশন।
গত বছরের ১৮ নভেম্বর সংস্কার কমিশনগুলো গঠিত হয়। পরে ১৮ ফেব্রুয়ারি এক প্রজ্ঞাপনে কমিশনগুলোর মেয়াদ বাড়িয়ে ৩১ মার্চ নির্ধারণ করা হয়। এরই মধ্যে দ্বিতীয় দফায় সময় বাড়নো হলো এসব কমিশনের।
এর আগে গঠিত আরও ছয়টি সংস্কার কমিশন তাদের প্রতিবেদন জমা দিয়েছে। এগুলো হলো সংবিধান, বিচার বিভাগ, নির্বাচনব্যবস্থা, জনপ্রশাসন, পুলিশ ও দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশন।
এই ছয় কমিশনের প্রতিবেদন জমা দেওয়ার পর তা নিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন জাতীয় ঐকমত্য কমিশন রাজনৈতিক দল ও অন্য অংশীজনদের সঙ্গে আলোচনা শুরু করেছে। ১৫ ফেব্রুয়ারি রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ২৭টি রাজনৈতিক দল ও জোটের প্রতিনিধিদের সঙ্গে প্রথম বৈঠক করে জাতীয় ঐকমত্য কমিশন।
এনএআর/
-
১৮ অগাস্ট, ২০২৫
-
০১ অগাস্ট, ২০২৫
প্রধান উপদেষ্টার কাছে খোলা চিঠি
স্বাস্থ্যখাত সংস্কার কমিশনের প্রতিবেদন জুলাই চার্টারে অন্তর্ভুক্ত করার আহ্বান