‘ঈদের ছুটিতে ঢাকাবাসীর নিরাপত্তায় বিঘ্ন ঘটবে না’
মেডিভয়েস রিপোর্ট: পবিত্র ঈদুল-ফিতর উপলক্ষে টানা নয় দিনের ছুটিতে নিরাপত্তায় কোনো বিঘ্ন ঘটবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি। বৃহস্পতিবার (২৭ মার্চ) সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
স্বরাষ্ট্র সচিব বলেন, ‘বাসমালিক সমিতির নেতাদের সঙ্গে আলোচনার মাধ্যমেই ঈদযাত্রা নির্বিঘ্ন করা হচ্ছে। হাইওয়ে পুলিশ সচল আছে। ঈদের ছুটিতে যারা বাসা ছেড়ে যাবেন, তারাও নিশ্চিন্তে থাকবেন। পুলিশ বাহিনীর সদস্যরা ছুটিতে নেই। ফলে ঈদে টানা ছুটি থাকলেও নিরাপত্তায় কোনো বিঘ্ন ঘটবে না’
এদিকে রাজধানীর গাবতলীর র্যাব কন্ট্রোল রুম থেকে সংবাদ সম্মেলনে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে যাত্রীদের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছেন র্যাব-৪ এর সিও লে. কর্নেল মো. মাহবুব আলম।
ঢাকার বাসস্থান ত্যাগের পূর্বে পর্যাপ্ত নিরাপত্তার খেয়াল রাখার পরামর্শ দিয়ে লে. কর্নেল মাহবুব আলম রাস্তায় কারও থেকে খাদ্য গ্রহণে ও সখ্যতা না করার পরামর্শ দিয়েছেন।
এসআই/
-
২৪ সেপ্টেম্বর, ২০২৬
-
২৮ ডিসেম্বর, ২০২৪
-
১৩ অগাস্ট, ২০২৪
-
০৪ অগাস্ট, ২০২৪
-
২৫ জুলাই, ২০২৪
-
১৬ নভেম্বর, ২০২২
-
০৩ জানুয়ারী, ২০২১