২৭ মার্চ, ২০২৫ ১১:৪১ এএম

ঈদের ছুটিতে বিএমইউ’র ইনডোর ও জরুরি বিভাগ খোলা, বহির্বিভাগ ১০টা থেকে ১টা

ঈদের ছুটিতে বিএমইউ’র ইনডোর ও জরুরি বিভাগ খোলা, বহির্বিভাগ ১০টা থেকে ১টা
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: আসন্ন ঈদ-উল ফিতরের ছুটির দিনগুলোতে নিরবিচ্ছিন্ন চিকিৎসা সেবার নিশ্চিতে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) বহির্বিভাগ রোগীদের সুবিধার্থে ২৯ মার্চ ও ২ এপ্রিল ইনডোর ও জরুরি বিভাগ প্রচলিত নিয়মে খোলা থাকবে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে উক্ত শনিবার ও বুধবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত বহির্বিভাগে রোগীদের চিকিৎসাসেবা প্রদান করবে।

বৃহস্পতিবার (২৭ মার্চ) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘পবিত্র ঈদ-উল ফিতরের ছুটির দিনগুলোতে যাতে চিকিৎসা ব্যবস্থার কোনো ঘাটতি না হয়, সে জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশ দিয়েছেন বিএমইউর ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম। বিশ্ববিদ্যালয়ের বহির্বিভাগ রোগীদের সুবিধার্থে ২৯ মার্চ শনিবার ও ২ এপ্রিল, বুধবার খোলা থাকবে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ হতে উক্ত শনিবার ও বুধবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত বহির্বিভাগে রোগীদের চিকিৎসাসেবা প্রদানের জন্য বিশ্ববিদ্যালয়ের পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল আবু নোমান মোহাম্মদ মোছলেহ উদ্দিনকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন। এছাড়া প্রতিদিনই বিশ্ববিদ্যালয় হাসপাতালের ইনডোর  ও জরুরি বিভাগ প্রচলিত নিয়মে খোলা থাকবে। হাসপাতালের জরুরি ল্যাব কার্যক্রম সেবাও চালু থাকবে।’

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ‘পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বহির্বিভাগ বন্ধ থাকবে ২৮, ৩০, ৩১ মার্চ এবং ১, ৩ ও ৪ এপ্রিল। এর মধ্যে পবিত্র শবে ক্বদর উপলক্ষে ২৮ মার্চ শুক্রবার এবং সাপ্তাহিক ছুটি উপলক্ষে ৪ এপ্রিল শুক্রবার বহির্বিভাগ বন্ধ থাকবে। বন্ধের দিনগুলোতে ২৯ মার্চ শনিবার থেকে ৩ এপ্রিল বৃহস্পতিবার পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস, অফিস, বৈকালিক স্পেশালাইজড কনসালটেশন সার্ভিস, সুপার স্পেশালাইজড হাসপাতালের কনসালটেশন সার্ভিস বন্ধ থাকবে। ঈদের দিন রোগীদের জন্য উন্নতমানের খাবার পরিবেশনের ব্যবস্থা রাখার নির্দেশনা দিয়েছেন ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম।’

এদিকে ঈদের জামাত ঈদের দিন সকাল ৮টায় বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম জনাব হাফেজ মাওলানা আব্দুল আহাদ। পবিত্র ঈদ জামাতে অংশ নিয়ে সালাত আদায়ের জন্য ধর্মপ্রাণ মুসলমানদের অনুরোধ জানিয়েছেন তিনি। ঈদ পরবর্তী ‘ঈদ পুনর্মিলনী’ অনুষ্ঠিত হবে ৫ এপ্রিল (শনিবার) সকাল ৮টা ৩০মিনিট থেকে সকাল ১০টা ৩০ মিনিটে। এ দিন থেকে প্রচলিত নিয়মে বিশ্ববিদ্যালয়ের অফিসসমূহ খোলা থাকবে।

এচএইচবি/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
এনডিএফের কর্মশালায় বিশেষজ্ঞদের মত

দুর্নীতির লাগাম না টানলে বড় বরাদ্দেও সুফল মিলবে না

এনডিএফের কর্মশালায় বিশেষজ্ঞদের মত

দুর্নীতির লাগাম না টানলে বড় বরাদ্দেও সুফল মিলবে না

  এই বিভাগের সর্বাধিক পঠিত