২১ মার্চ, ২০২৫ ১০:২৮ এএম

বাংলাদেশে যৌথভাবে হাসপাতাল নির্মাণ করতে চায় চীন: প্রেস সচিব

বাংলাদেশে যৌথভাবে হাসপাতাল নির্মাণ করতে চায় চীন: প্রেস সচিব
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: বাংলাদেশে যৌথভাবে হাসপাতাল নির্মাণের আগ্রহ প্রকাশ করেছে চীন। তারা বাংলাদেশের স্বাস্থ্যসেবায় বিনিয়োগ করতে চায় বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

বৃহস্পতিবার (২১ মার্চ) ফরেন সার্ভিসে একাডেমিতে প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান শফিকুল আলম।

তিনি বলেন, ‘চীনে বসবাসকারী বাংলাদেশিদের স্বাস্থ্যসেবা দিতে সেখানে চারটি ডেডিকেটেড হাসপাতাল নির্বাচন করা হয়েছে। এছাড়া চীন বাংলাদেশের সঙ্গে যৌথভাবে হাসপাতাল নির্মাণ করতে চাচ্ছে। একই সঙ্গে চীনের বিভিন্ন কোম্পানি যাতে এ দেশে স্বাস্থ্যসেবা গড়ে তুলে সে বিষয়েও আলোচনা হচ্ছে।’

প্রধান উপদেষ্টার চীন সফরে এসব বিষয় গুরুত্ব পাবে বলে জানান প্রেস সচিব।

তিনি আরও বলেন, ‘চীনের উন্নত স্বাস্থ্যসেবার প্রযুক্তিগত সুবিধা বাংলাদেশের দোরগোড়ায় নিয়ে আসার বিষয়ে সফরে আলোচনা হবে।’

এসএইচবি/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ সেমিনারে বিশেষজ্ঞদের তথ্য

দেশের ৫৭% স্বাস্থ্যপেশাজীবী অপ্রয়োজনীয়ভাবে শিশুকে গুঁড়াদুধের পরামর্শ দেন

বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ সেমিনারে বিশেষজ্ঞদের তথ্য

দেশের ৫৭% স্বাস্থ্যপেশাজীবী অপ্রয়োজনীয়ভাবে শিশুকে গুঁড়াদুধের পরামর্শ দেন

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক