১৬ মার্চ, ২০২৫ ০৬:০২ পিএম
শিশু আছিয়ার মৃত্যুতে বাংলাদেশ পেডিয়াট্রিক এসোসিয়েশনের শোক
ছবি: সংগৃহীত
মেডিভয়েস রিপোর্ট: মাগুরায় ধর্ষণের শিকার শিশু আছিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছে বাংলাদেশ পেডিয়াট্রিক্স এসোসিয়েশন (বিপিএ)। আজ রোববার (১৬ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ শোক প্রকাশ করে সংগঠনটি।
বিপিএ সভাপতি অধ্যাক ডা. মো. সেলিমুজ্জামান ও সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বর্বর পাশবিক নির্যাতনের শিকার হয়ে শিশু আছিয়ার মৃত্যুতে বাংলাদেশ পেডিয়াট্রিক্স এসোসিয়েশনের (বিপিএ) সকল সদস্য গভীর ভাবে মর্মাহত। আমরা এই ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। বিপিএ শিশু আছিয়ার পিতামাতা এবং পরিবারের সকল সদস্যদের প্রতি সমবেদনা জানাই।’
বাংলাদেশ পেডিয়াট্রিক্স এসোসিয়েশন বর্বর এই কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিবর্গের আইনের আওতায় এনে অতিদ্রুত সর্বোচ্চ বিচার দাবি করে বিজ্ঞপ্তিতে।
টিআই/এমইউ
মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
আগের নিউজ
পরের নিউজ
আরও পড়ুন
আইসিইউতে রোগীর মৃত্যু
টাঙ্গাইল মেডিকেলে চিকিৎসকের ওপর হামলা: থানায় মামলা, ইন্টার্নদের কর্মবিরতি
আইসিইউতে রোগীর মৃত্যু
টাঙ্গাইল মেডিকেলে চিকিৎসকের ওপর হামলা: থানায় মামলা, ইন্টার্নদের কর্মবিরতি
আইইডিসিআর’র সতর্কবার্তা
আগামী সপ্তাহে ১৫ জেলায় ডেঙ্গু পরিস্থিতি আরও খারাপ হতে পারে
এই বিভাগের সর্বাধিক পঠিত