প্রশিক্ষণার্থী চিকিৎসকদের বকেয়াসহ বর্ধিত ভাতা প্রদানে নির্দেশ বিএসএমএমইউর
মেডিভয়েস রিপোর্ট: পোস্ট গ্র্যাজুয়েট প্রশিক্ষণার্থী চিকিৎসকদের বকেয়াসহ বর্ধিত ভাতা প্রদানের জন্য অধিভুক্ত ইনস্টিটিউটগুলোকে নির্দেশ দিয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ)। সোমবার (৩ মার্চ) বিএসএমএমইউর অফিস আদেশে এ নির্দেশনা দেওয়া হয়।
এতে বলা হয়, ‘স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ, বাজেট-০১ শাখার স্মারক নম্বর-৫৯০০.০০০০,১৪৬,০২০.০০১.২৬-৬৭, তারিখ- ০২মার্চ ২০২৫ইং মোতাবেক অত্র বিশ্ববিদ্যালয় এবং এর অধিভুক্ত প্রতিষ্ঠানসমূহের বেসরকারী অবৈতনিক রেসিডেন্ট/নন-রেসিডেন্টদের মাসিক পারিতোষিক ভাতার হার ২৫,০০০/- (পঁচিশ হাজার) টাকা হতে বৃদ্ধিপূর্বক ২৩ ডিসেম্বর ২০২৪ খ্রিঃ তারিখ হতে ৩০,০০০/- (ত্রিশ হাজার) টাকা করে বকেয়া বিলসহ চলতি মাসের রেসিডেন্ট/নন-রেসিডেন্টদের মাসিক পারিতোষিক ভাতা বিল যাহা ৩০ শে জুন ২০২৫ খ্রি. তারিখ পর্যন্ত কার্যকর হবে এবং পরবর্তীতে ১ জুলাই ২০২৫ খ্রি. তারিখ হতে ৩৫,০০০/- (পঁয়ত্রিশ হাজার) টাকা করে রেসিডেন্ট/নন-রেসিডেন্টদের মাসিক পারিতোষিক ভাতা উপস্থাপনের জন্য অত্র বিশ্ববিদ্যালেয় সংশ্লিষ্ট বিভাগ সমূহ এবং অধিভুক্ত প্রতিষ্ঠানগুলিকে অনুরোধ করা হ'ল ’
টিআই