২৬ ফেব্রুয়ারী, ২০২৫ ০৬:৫৪ পিএম

ফজিলাতুন্নেছা মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ইসমাইল পাটোয়ারি

ফজিলাতুন্নেছা মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ইসমাইল পাটোয়ারি
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ডা. মো. ইসমাইল পাটোয়ারি। আজ বুধবার (২৬ ফেব্রুয়ারি) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) মন্ত্রণালয়ের উপসচিব মো. কামাল হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ‘রাষ্ট্রপতি অনুমোদনক্রমে 'বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় আইন, ২০১৮' এর ধারা ১১(১) অনুসারে সিলেট উইমেন্স মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. মো. ইসমাইল পাটোয়ারিকে নিম্নবর্ণিত শর্তে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে নিয়োগ করা হলো’।

প্রজ্ঞাপনে আরোও বলা হয়, নতুন উপাচার্য অধ্যাপক ডা. মো. ইসমাইল পাটোয়ারি চার বছর মেয়াদে নিযুক্ত করা হয়েছে। বিধি অনুযায়ী উপাচার্য পদে অবসর অব্যবহিত পূর্ব পদের সমপরিমাণ বেতন-ভাতাদি প্রাপ্য হওয়ার পাশাপাশি পদ সংশ্লিষ্ট অন্যান্য সকল সুবিধা ভোগ করবেন তিনি। এ ছাড়া বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় আইন, ২০১৮' এর ১২ ধারা অনুযায়ী দায়িত্ব পালন করবেন তিনি।

এ ছাড়া জনস্বার্থে জারিকৃত এ আদেশ যোগদানের তারিখ হতে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে বলা হয়। 

►প্রজ্ঞাপনটি দেখতে ক্লিক করুন

এমআই/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
জুলাই উদযাপনে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা 

হামলা-হুমকি উপেক্ষা করেই আহতদের সেবা দেন চিকিৎসকরা: এনডিএফ

  এই বিভাগের সর্বাধিক পঠিত