০৮ ফেব্রুয়ারী, ২০২৫ ০৫:৩২ পিএম

গণঅভ্যুথানে আহত পলাশকে নেওয়া হলো থাইল্যান্ডে

গণঅভ্যুথানে আহত পলাশকে নেওয়া হলো থাইল্যান্ডে
ছবি:সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: জুলাই গণঅভ্যুত্থানে আহত হয়ে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন রবিউল হোসেন পলাশকে (৪৮) উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ডে নেওয়া হয়েছে। আজ শনিবার (৮ ফেব্রুয়ারি) বেলা ১১টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তাকে থাইল্যান্ড পাঠানো হয়।

বিমানবন্দরে পলাশকে বিদায় জানান সিএমএইচে আহতদের চিকিৎসা নিয়ে কাজ করা ছাত্র প্রতিনিধি নুসরাত জাহান ও মো. ইমরান খান।

জানা গেছে, ৪ আগস্ট তৎকালীন আওয়ামী লীগ সরকার সমর্থক পুলিশ ও সন্ত্রাসীদের ছোড়া বুলেটে আহত হন রবিউল হোসেন পলাশ। বুলেট তার পেট ছিদ্র করে লিভারে আঘাত করে এবং আরেকটি বুলেট তার স্পাইনাল কর্ডকে ছিন্নভিন্ন করে দেয়। পরে তাকে সিএমএইচে ভর্তি করা হয়। সেখানে তার পেটে আপারেশন করা হয়। আঘাত পাওয়া লিভারে ক্ষত সারানোর চেষ্টাও করা হয়। কিন্তু বুলেটের আঘাতে ছিন্ন ভিন্ন হওয়া স্পাইনাল কর্ড ঠিক হওয়া সম্ভব না। এজন্য চিরতরে হাঁটাচলার ক্ষমতা হারান তিনি।

পরে সিএমএইচে তার চিকিৎসায় একটি বোর্ড গঠন করা হয়। বোর্ড রোবটিক ফিজিওথেরাপির জন্য পলাশকে থাইল্যান্ডের ভেজথানি হাসপাতালে পাঠানোর সিদ্ধান্ত নেয়।

এসআই/এনএআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী

‘হামের টিকা নিয়ে গাফিলতির ঘটনায় তদন্তের প্রয়োজন নেই’

প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী

‘হামের টিকা নিয়ে গাফিলতির ঘটনায় তদন্তের প্রয়োজন নেই’

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক