০৮ ফেব্রুয়ারী, ২০২৫ ০৪:০৯ পিএম

সারাদেশে ‘অপারেশন ডেভিল হান্ট’ শুরু আজ

সারাদেশে ‘অপারেশন ডেভিল হান্ট’ শুরু আজ
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে সারাদেশে ‘অপারেশন ডেভিল হান্ট’ শুরু করছে যৌথবাহিনী। শনিবার (৮ ফেব্রুয়ারি) থেকেই এ অভিযান শুরু হচ্ছে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ। আজ মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা বাহিনীগুলোর সমন্বয়ে একটি সভা থেকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

গাজীপুরে গতকাল শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাতে ছাত্র-জনতার ওপর সন্ত্রাসী আক্রমণের ঘটনার পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে এ অভিযান শুরু হচ্ছে।

জনসংযোগ বিভাগ জানিয়েছে, শনিবার গাজীপুর এলাকাসহ সারাদেশে এই অভিযান শুরু হবে। তবে এর ব্যাপারে বিস্তারিত জানানো হবে আগামীকাল রোববার (৯ ফেব্রুয়ারি)।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গাজীপুরে ছাত্র-জনতার ওপর সন্ত্রাসী আক্রমণের ঘটনায় আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর সমন্বয়ে একটি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সংশ্লিষ্ট এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে ও সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে যৌথ বাহিনীর সমন্বয়ে ‘অপারেশন ডেভিল হান্ট’ পরিচালনার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

‘অপারেশন ডেভিল হান্ট’–এর ব্যাপারে আগামীকাল রোববার সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়েছে, শুক্রবার রাতে পতিত স্বৈরাচারের সন্ত্রাসীদের হামলায় কয়েকজন ছাত্র-জনতা গুরুতর আহত হয়েছেন।

প্রসঙ্গত, গতকাল শুক্রবার গাজীপুরে সাবেক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে ছাত্র-জনতার ওপর সন্ত্রাসী হামলা চালায় আওয়ামী লীগের সশস্ত্র ক্যাডাররা। এ ঘটনায় বেশ কয়েকজন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

এসআই/এমইউ

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : স্বরাষ্ট্র মন্ত্রণালয়
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক