২৯ জানুয়ারী, ২০২৫ ১২:৫৯ পিএম

বিআইটিআইডির পরিচালক ডা. সাখাওয়াত উল্লাহ মারা গেছেন

বিআইটিআইডির পরিচালক ডা. সাখাওয়াত উল্লাহ মারা গেছেন
ডা. সাখাওয়াত উল্লাহ। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: চট্টগ্রামের ফৌজদারহাটে অবস্থিত বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসের (বিআইটিআইডি) পরিচালক হৃদরোগ বিশেষজ্ঞ ডা. সাখাওয়াত উল্লাহ মারা গেছেন। মঙ্গলবার (২৮ জানুয়ারি) দিবাগত রাত ২টার দিকে নগরের পার্কভিউ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি।

জানা গেছে, হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হলে মৃত্যুবরণ করেন চট্টগ্রামের সাবেক এই বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য)। ব্যাক্তিগত জীবনে তিনি দুই কন্যা ও এক পুত্র সন্তানের জনক।

ডা. সাখাওয়াত উল্লাহর মৃত্যুতে শোক জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তররের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফর।

স্বাস্থ্য অধিদপ্তরের এক শোকবার্তায় বলা হয়েছে, ‘ডা. সাখাওয়াত উল্লাহর মৃত্যুতে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকসহ সকল স্তরের কর্মকর্তা কর্মচারী শোকাভিভূত এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছে।’

এনএআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : চিকিৎসকের মৃত্যু
হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূসের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ

হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন

হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূসের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ

হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক