২৬ জানুয়ারী, ২০২৫ ১১:০৯ এএম

বাংলাদেশের প্রধান সমস্যার মধ্যে স্বাস্থ্য অন্যতম: অর্থ উপদেষ্টা

বাংলাদেশের প্রধান সমস্যার মধ্যে স্বাস্থ্য অন্যতম: অর্থ উপদেষ্টা
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ বলেছেন, বাংলাদেশের প্রধান সমস্যার মধ্যে অন্যতম একটি স্বাস্থ্য। স্বাস্থ্য ঠিক থাকলে পরিবারের অর্থনীতি ঠিক থাকে। স্বাস্থ্য ভালো না থাকলে সমাজের কোনো অংশেই অবদান রাখা যায় না বলেও মন্তব্য করেছেন তিনি।

শনিবার (২৫ জানুয়ারি) ফার্মাসিউটিক্যাল কোম্পানি এসএমসির ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন উপদেষ্টা। হোটেল ইন্টারকন্টিনেন্টালে ‘পঞ্চাশের উচ্ছ্বাস, একসাথে আগামীতে’ প্রতিপাদ্যে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এটি অনুষ্ঠিত হয়।

অর্থ উপদেষ্টা বলেন, স্বাস্থ্য একটি গুরুত্বপূর্ণ বিষয়। বাংলাদেশের প্রধান সমস্যার মধ্যে অন্যতম হচ্ছে স্বাস্থ্য। অর্থনীতির ভাষায় বলা হয়, স্বাস্থ্য ঠিক থাকলে পরিবারের অর্থনীতি ঠিক থাকে। স্বাস্থ্য ভালো না থাকলে সমাজের কোনো অংশেই অবদান রাখা যায় না।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে এসএমসি ও এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেডের চেয়ারম্যান ওয়ালিউল ইসলাম। এ ছাড়া অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. সাইদুর রহমান, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব ডা. মো. সারোয়ার বারী, এসএমসির ব্যবস্থাপনা পরিচালক সায়েফ নাসির ও সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আলী প্রমুখ।

এতে আন্তর্জাতিক সোশ্যাল মার্কেটিং এসোসিয়েশনের প্রেসিডেন্ট প্রফেসর জেফ ফ্রেন্স, বিভিন্ন কূটনৈতিক মিশনের সদস্য, বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধি, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, মিডিয়া ব্যক্তিত্ব এবং সুশীল সমাজের সদস্যবৃন্দ অংশ নেন।

এমআই/এনএআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক