চব্বিশের গণঅভ্যুত্থানে আহত ৭ জন উন্নত চিকিৎসা নিতে সিঙ্গাপুরে যাচ্ছেন আজ
মেডিভয়েস রিপোর্ট: চব্বিশের গণঅভ্যুত্থানে আহত হয়ে ন্যাশনাল ইনস্টিটিউট অব অপথ্যালমলজিতে চিকিৎসাধীন আরও সাতজনকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে প্রেরণ করা হচ্ছে। শুক্রবার (২৪ জানুয়ারি) সকাল সাড়ে ৮টায় বাংলাদেশ বিমানের বিজি ০৫৮৪ ফ্লাইটে চোখে আঘাতপ্রাপ্ত সাত জন সিঙ্গাপুর যাচ্ছেন।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) দিবাগত রাতে তাদের হাতে ফ্লাইটের টিকিট তুলে দেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের ব্যক্তিগত কর্মকর্তা ডা. মাহমুদুল হাসান ও জাতীয় নাগরিক কমিটির আহতদের চিকিৎসাবিষয়ক সেলের আহ্বায়ক ডা. মাহমুদা আলম মিতু।
চব্বিশের গণঅভ্যুত্থানে অনেকেই চোখে মারাত্মক আঘাতপ্রাপ্ত হয়। অনেকেই দুই চোখ হারিয়ে চিরতরে অন্ধ হয়ে যান। কেউ বা হারিয়েছেন একচোখ। অধিকাংশের চিকিৎসা দেশেই হয়েছে। স্বাস্থ্য উপদেষ্টা নিজে উদ্যোগী হয়ে বিদেশ থেকে চিকিৎসক এনে চিকিৎসার ব্যবস্থা করেছেন তাদের। চোখে আঘাতপ্রাপ্তদের চিকিৎসার জন্য বোর্ড করা হয়েছে। বোর্ডের সিদ্ধান্ত মোতাবেক অনেককেই দেশের বাইরে চিকিৎসার জন্য সুপারিশ করা হয়েছে। এ পর্যন্ত ১৩ জনকে দেশের বাইরে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। আরও কয়েকজনকে পাঠানোর প্রক্রিয়া চলছে।
আহতদেরকে ফ্লাইটের টিকিট তুলে দিতে এসে ডা. মাহমুদুল হাসান বলেন, দ্বায়িত্ব নেয়ার পর থেকেই স্বাস্থ্য উপদেষ্টার নির্দেশে আহতদের চিকিৎসার জন্য কাজ করে যাচ্ছি। স্বাস্থ্য উপদেষ্টা আহতদের চিকিৎসার ব্যাপারে সব সময় খোঁজখবর রাখেন। আমরা দ্রুত আরও কয়েকজনকে বিদেশ পাঠাব। আগামী সপ্তাহে খোকনকে রাশিয়ায় নেয়া হবে, ইনশাআল্লাহ।
জাতীয় নাগরিক কমিটির আহতদের চিকিৎসাবিষয়ক সেলের আহবায়ক ডা. মাহমুদা আলম মিতু বলেন, আমরা আহতদের চিকিৎসা বিষয়ক সেল সবসময় মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ রক্ষা করেছি। চিকিৎসার ব্যাপারে খোঁজখবর নিচ্ছি। আহতরা এ দেশের শ্রেষ্ঠ সন্তান। তাদের উন্নত চিকিৎসার জন্য আমরা যেকোনো কিছু করতে পারি। যারা সিঙ্গাপুর যাচ্ছেন তারা দ্রুত সুস্থ হয়ে ফিরে আসুক, এ জন্য দেশবাসীর কাছে দোয়া চাই।
টিআই
-
০৫ এপ্রিল, ২০২৬
-
১৩ মার্চ, ২০২৬
-
১৫ ডিসেম্বর, ২০২৫
-
০৪ ডিসেম্বর, ২০২৫
-
০৬ এপ্রিল, ২০২৫
-
০৮ মার্চ, ২০২৫
-
২০ ফেব্রুয়ারী, ২০২৫
-
০৮ ফেব্রুয়ারী, ২০২৫
-
২৮ জানুয়ারী, ২০২৫
জুলাই গণঅভ্যুত্থান
চোখ ও মেরুদণ্ডে গুলিবিদ্ধ দু’জনকে নেওয়া হলো সিঙ্গাপুরে