বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে যুক্তরাষ্ট্রের বেরিয়ে যেতে ট্রাম্পের আদেশ
মেডিভয়েস রিপোর্ট: যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পরপরই বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) থেকে বেরিয়ে যেতে একটি নির্বাহী আদেশ সই করলেন ডোনাল্ড ট্রাম্প। সোমবার (২০ জানুয়ারি) তার শপথগ্রহণ অনুষ্ঠিত হয়। এরপরই বেশ কিছু নির্বাহী আদেশে সই করেন তিনি। এর মধ্যে ডব্লিউএইচও থেকে যুক্তরাষ্ট্রের বেরিয়ে যাওয়া সংক্রান্ত আদেশও রয়েছে।
এটিকে ‘অন্যতম গুরুত্বপূর্ণ’ বলে মন্তব্য করে ট্রাম্প বলেন, বিশ্ব স্বাস্থ্য আমাদের ঠকিয়েছে। এত দিন অন্য দেশের তুলনায় যুক্তরাষ্ট্র বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে ‘অন্যায্য পরিমাণে’ অর্থ প্রদান করেছে।
জানা গেছে, ডব্লিউএইচওকে বছরে আনুমানিক ৪৫০ মিলিয়ন ডলার অর্থ সহায়তা দেয় যুক্তরাষ্ট্র।
এদিকে ট্রাম্প প্রশাসন বাইডেনের ২০২৪ সালের গ্লোবাল হেলথ সিকিউরিটি স্ট্রাটেজি পর্যালোচনা করে তা বাতিল করার পরিকল্পনাও ঘোষণা করেছে। সংক্রামক রোগের হুমকি প্রতিরোধ, শনাক্ত ও মোকাবেলার জন্য এই নীতি গ্রহণ করা হয়েছিল।
যুক্তরাষ্ট্রের এই প্রত্যাহারের ঘোষণা এমন সময় এলো যখন বার্ড ফ্লু (এইচ৫এন১) মহামারির আশঙ্কা বাড়ছে। এই ভাইরাস ইতোমধ্যেই যুক্তরাষ্ট্রে বহু মানুষের মধ্যে ছড়িয়েছে এবং তাদের অধ্যে অন্তত একজনের মৃত্যু হয়েছে।
প্রসঙ্গত, দীর্ঘদিন ধরেই বিশ্ব স্বাস্থ্য সংস্থার তীব্র সমালোচনা করে আসছেন ট্রাম্প। এর আগে ২০২০ সালের জুলাইয়ে ট্রাম্পের প্রথম প্রশাসন আনুষ্ঠানিকভাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে যুক্তরাষ্ট্রকে বের করে এনেছিল। ওই সময় বিশ্বজুড়ে করোনা মহামারি ছড়িয়ে পড়েছিল। কোভিড-১৯ মহামারি নিয়ন্ত্রণে ডব্লিউএইচও-এর ভূমিকার কট্টর সমালোচক ছিলেন তিনি। তবে, সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের সরকার পরে সেই সিদ্ধান্ত বাতিল করে।
এদিকে ডব্লিউএইচওর সদস্য রাষ্ট্রগুলো ২০২১ সালের শেষ থেকে মহামারি প্রতিরোধ, প্রস্তুতি ও প্রতিক্রিয়া নিয়ে একটি চুক্তি নিয়ে আলোচনা করছে। ট্রাম্পের নতুন আদেশের ফলে এবার সেই আলোচনা যুক্তরাষ্ট্রকে ছাড়াই এগোবে।
এনএআর/
-
২৬ জুন, ২০২৬
প্যারিসে জলবায়ু সংক্রান্ত কৌশলগত সভা
জলবায়ু-সহনশীল ও স্বল্প-কার্বন নিঃসরণকারী স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলছে বাংলাদেশ
-
১৩ মে, ২০২৬
এনডিএফের বৈজ্ঞানিক সেমিনারে বক্তারা
ডেঙ্গু এখন মৌসুমি রোগ নয়, নিয়ন্ত্রণে জরুরি সমন্বিত উদ্যোগ
এনডিএফের বৈজ্ঞানিক সেমিনারে বক্তারা
ডেঙ্গু এখন মৌসুমি রোগ নয়, নিয়ন্ত্রণে জরুরি সমন্বিত উদ্যোগ