২০ জানুয়ারী, ২০২৫ ০৯:৪২ পিএম

সাত ফার্মাসিস্টকে বিভিন্ন মেডিকেলে বদলি

সাত ফার্মাসিস্টকে বিভিন্ন মেডিকেলে বদলি
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: দেশের বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে কর্মরত সাত ফার্মাসিস্টকে বদলি করেছে স্বাস্থ্য অধিদপ্তর। শুক্রবার (২০ জানুয়ারি) স্বাস্থ্য অধিপ্তরের পরিচালক (প্রশাসন) ডা. এবিএম আবু হানিফ স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, স্বাস্থ্য অধিদপ্তরের এসব কর্মচারীকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তাদের নামের পাশে বর্ণিত পদে ও কর্মস্থলে পদায়ন করা হলো।

আদেশ অনুযায়ী, সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ফার্মাসিস্ট মো. রিপন আলীকে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং ওই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ফার্মাসিস্ট মো. তানভীর ইখতিয়ারকে রংপুরের তারাগঞ্জ ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্রে পদায়ন করা হয়েছে।

এ ছাড়া বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ফার্মাসিস্ট মো. মিজানুর রহমানকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে এবং ওই হাসপাতালের ফার্মাসিস্ট শিপ্রা মণ্ডলকে পীরগাছার কৈকুড়ী ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্রে, জয়পুরহাটের কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সর ফার্মাসিস্ট মো. শামসুজ্জোহাকে চাঁপাইনবাবগঞ্জ নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং ওই কমপ্লেক্সের ফার্মাসিস্ট মো. তাসাউর রহমানকে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং সিলেটের চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ফার্মাসিস্ট মো. ফজলুল হককে সংযুক্তিতে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালে পদায়ন করা হয়েছে।

অফিস আদেশে বলা হয়েছে, বদলিকৃতরা আগামী পাঁচ দিনের মধ্যে ছাড়পত্র গ্রহন করতে হবে। অন্যথায় ছয় কার্যদিবসের মধ্যে তারা অব্যহতি পেয়েছেন বলে গণ্য হবে।

►আদেশটি দেখতে ক্লিক করুন

এমআই/এনএআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : স্বাস্থ্য অধিদপ্তর
ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন
মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

  এই বিভাগের সর্বাধিক পঠিত