অর্থোপেডিক সোসাইটির আহ্বায়ক ডা. কেনান, সদস্য সচিব ডা. এরফানুল হক
মেডিভয়েস রিপোর্ট: জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের (নিটোর) পরিচালক (ভারপ্রাপ্ত) ডা. মো. আবুল কেনানকে প্রধান করে বাংলাদেশ অর্থোপেডিক সোসাইটির নতুন আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। কমিটিতে সদস্য সচিব হয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) ডা. এরফানুল হক সিদ্দিকী।
আজ সোমবার (২০ জানুয়ারি) নিটোরের কনফারেন্স রুমে সংগঠনটির সাধারণ সভায় এই কমিটি গঠিত হয়। সভায় পরবর্তীতে দ্রুততম সময়ে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়।
কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে কোষাধ্যক্ষ হয়েছেন ডা. মো. জহির উল ইসলাম। এ ছাড়া যুগ্ম আহ্বায়ক রাখা হয়েছে আটজনকে। তারা হলেন ডা. শাহ মু. আমান উল্লাহ, ডা. সৈয়দ জাকির হোসেন বিপ্লব, ডা. জিএম জাহাঙ্গীর হোসেন, ডা. শেখ ফরহাদ, ডা. আবু আউয়াল শামীম, ডা. সিরাজুস সালেহীন, ডা. মো. আলমগীর হোসেন জনি ও ডা. জামাল উদ্দিন আহমদ।
সভা থেকে ৩৮তম কনফারেন্স আয়োজক কমিটিও গঠন করা হয়েছে। এর চেয়ারম্যান হয়েছেন ডা. ওয়াকিল আহমেদ। আয়োজক কমিটির সেক্রেটারি করা হয়েছে ডা. মো. মিজানুর রহমানকে।
এনএআর/
-
২৮ নভেম্বর, ২০২৫
-
২০ ফেব্রুয়ারী, ২০২৫
-
২৭ জানুয়ারী, ২০২৫
-
২৭ জানুয়ারী, ২০২৫
-
২০ জানুয়ারী, ২০২৫
-
১৮ এপ্রিল, ২০২৪