আন্দোলনে গুলিবিদ্ধ রিকশা চালক হাসপাতালের গেটে মৃত্যু, আটক ৫
মেডিভয়েস রিপোর্ট: রাজধানীর রামপুরায় বৈষম্যবিরোধী আন্দোলনের সময়ে বেসরকারি হাসপাতাল ডেল্টা হেলথ কেয়ার হাসপাতালের সামনে পুলিশের গুলি খেয়ে আছড়ে পড়ে রিকশাচালক ইসমাইল। হামাগুড়ি দিয়ে সহোযোগিতা চায় হাসপাতালের নিরাপত্তা কর্মীদের কাছে। কিন্তু কেউ দরজা খোলেনি। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে সিঁড়ির ওপর প্রাণ হারান ইসমাইল। এ ঘটনায় ডেল্টা হেলথ কেয়ার হাসপাতালের এক চিকিৎসকসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (১৭ জানুয়ারি) রাতে হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাজু এ তথ্য নিশ্চিত করেন।
রিকশা চালক ইসমাইলের সাহায্যের আকুতি জানানো সেই ছবি ক্যামেরাবন্দি করেছিলেন এক ফটো সাংবাদিক। প্রায় ছয় মাস পর সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। সহমর্মিতা জানিয়ে সে ছবি শেয়ার করেন অনেকেই। বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশ কর্মকর্তাদের নজরে আসার পর ডেল্টা থানায় অভিযান চালিয়ে সেই সময়ে দায়িত্বপালন করা এক চিকিৎসকসহ পাঁচজনকে আটক করে হাতিরঝিল থানা পুলিশ।
বৈষম্যবিরোধী আন্দোলনের সময়ের ভিডিও বিশ্লেষণ করে পুলিশ দেখতে পায়, রাজধানীর রামপুরার ডেল্টা হেলথ কেয়ার হাসপাতালের সামনে আন্দোলন চলাকালে গুলি খেয়ে আছড়ে পড়েন রিকশাচালক ইসমাইল। পরে সে হামাগুড়ি দিয়ে হাসপাতালের নিরাপত্তাকর্মীদের কাছে সহোযোগিতা চায়। তাকে মৃত্যুর মুখে দেখেও কেউ দরজা খোলেনি। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে সিঁড়ির ওপরই প্রাণ হারান ইসমাইল।
টিআই/এমইউ
-
২৬ জানুয়ারী, ২০২৫
-
২৬ অক্টোবর, ২০২৪
-
২৩ অক্টোবর, ২০২৪
-
১৭ অক্টোবর, ২০২৪
ছাত্র-জনতার আন্দোলন
শহীদদের প্রত্যেক পরিবার পাবে ৩০ লাখ টাকা
-
০২ অগাস্ট, ২০২৪