ডব্লিউএইচওর আঞ্চলিক পরিচালক পুতুলের বিরুদ্ধে দুদকের তদন্ত শুরু
মেডিভয়েস রিপোর্ট: যোগ্যতা না থাকার পরও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) আঞ্চলিক পরিচালক পদে নিয়োগে ক্ষমতার অনৈতিক ব্যবহার করেছিলেন ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এমন অভিযোগের প্রাথমিক সত্যতা মেলায় অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার (১৫ জানুয়ারি) দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন এক ব্রিফিংয়ে এসব মন্তব্য করেছেন।
মো. আক্তার হোসেন জানান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলকে যোগ্যতা না থাকা সত্ত্বেও ডব্লিউএইচওর দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক বানাতে ক্ষমতাকে অনৈতিকভাবে ব্যবহার করেছেন। এ অভিযোগের প্রাথমিক তথ্য যাচাই শেষে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক।
তবে পুতুলের বিরুদ্ধে অভিযোগের বিষয়ে জানতে চাইলে কোনো মন্তব্য করেননি তিনি।
অন্যদিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ্য সচিব তোফাজ্জল হোসেন মিয়ার বিরুদ্ধে বিদেশে অর্থপাচারসহ ঘুষ-বাণিজ্য এবং নানা দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে কোটি কোটি টাকার জ্ঞাত আয়বর্হিভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। সেই অভিযোগও বিস্তারিত অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
এনএআর/
-
১৭ সেপ্টেম্বর, ২০২৬
-
২৬ জুন, ২০২৬
প্যারিসে জলবায়ু সংক্রান্ত কৌশলগত সভা
জলবায়ু-সহনশীল ও স্বল্প-কার্বন নিঃসরণকারী স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলছে বাংলাদেশ