১২ জানুয়ারী, ২০২৫ ০৬:৪০ পিএম

বায়ু দূষণ রোধে ৭ দিনের মধ্যে কার্যকর পদক্ষেপ নিতে হাইকোর্টের নির্দেশ

বায়ু দূষণ রোধে ৭ দিনের মধ্যে কার্যকর পদক্ষেপ নিতে হাইকোর্টের নির্দেশ
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: রাজধানী ঢাকা বায়ু দূষণে যেন মৃত্যুপুরী। বায়ু দূষণ রোধে আগামী সাত দিনের মধ্যে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে পরিবেশ অধিদপ্তর ও সিটি করর্পোরেশনসহ সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

এ বিষয়ে বন ও পরিবেশ সচিব, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করর্পোরেশন মেয়র, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)’র চেয়ারম্যানসহ রিটের ১১ বিবাদীকে আদেশ বাস্তবায়ন করে আগামী (২৬ জানুয়ারি) রবিবার এর মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

একই সঙ্গে  ২০২০ সালের ১৩ জানুয়ারি হাইকোর্টের ৯ দফা নির্দেশনা বাস্তবায়নের জোর তাগিদ দিয়েছেন।

নির্দেশনাগুলো হচ্ছে-

১. ঢাকা শহরে মাটি-বালি-বর্জ্য পরিবহনকারী ট্টাক-পিকআপ-ভ্যান ভালভাবে ঢেকে পরিবহন করা। 

২. নির্মাণাধীন এলাকায় মাটি, বালি, সিমেন্ট, পাথরসহ নির্মাণ সামগ্রী ঢেকে রাখা । 

৩. ঢাকার রাস্তায় নিয়মিত পানি ছিটানো। 

৪. ঢাকার রাস্তা, কালভার্ট, কার্পেটিং বা খোড়াখুড়ি কাজে দরপতেওর শর্ত পালন নিশ্চিত করা। 

৫. কালো ধোঁয়া নিঃসরণকারী যানবাহন জব্দ করা। 

৬. সড়ক পরিবহন আইন অনুসারে যানবাহনের ফিটনেসের সময়সীমা নির্ধারণ ও ফিটনেসের মেয়াদ উত্তীর্ণের তা বন্ধ করে দেওয়া। 

৭. ঢাকা ও আশেপাশের এলাকার অবৈধ ইটভাটা বন্ধ করা। 

৮. পরিবেশ ছাড়পত্র ছাড়া টায়ার ফ্যাক্টরির অনুমোদন না দেওয়া। যেসব ফ্যাক্টরির পরিবেশ ছাড়পত্র নেই সেগুলো বন্ধ করা। 

৯. মল, মার্কেট ও দোকানের প্রতিদিনের বর্জ্য ব্যাগে ভরে রাখা এবং অপসারণ নিশ্চিত করা।

এছাড়া রাজধানীর যে সকল জায়গায় উন্নয়ন ও সংস্কার কাজ চলছে, সে সকল জায়গা ১৫ দিনের মধ্যে এমনভাবে ঘিরে ফেলতে বলা হয়, যাতে শুষ্ক মৌসুমে ধুলা ছড়িয়ে বায়ু দূষণের মাত্রা বাড়াতে না পারে। পাশাপাশি ‘ধুলবালি প্রবণ’ এলাকায় দিনে অন্তত দুইবার করে পানি ছিটানোর ব্যবস্থা করতে সিটি করপোরেশনকে নির্দেশ দেওয়া হয়।

রোববার (১২ জানুয়ারি) এ সংক্রান্ত ফলোআপ শুনানি নিয়ে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এসকল আদেশ দেন। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন সিনিয়র অ্যাডভোকেট মনজিল মোরসেদ।

শুনানি পরবর্তী আইনজীবী মনজিল মোরসেদ বলেন, ‘হাইকোর্টের আগের নির্দেশনা অনুযায়ী কিছু পদক্ষেপ নেওয়ায় বায়ু দূষণের মাত্রা এক-দুই বছর কিছুটা কমে আসে। কিন্তু পরবর্তীতে সেসব পদক্ষেপ অব্যাহত না রাখা এবং কিছু কিছু নির্দেশনা বাস্তবায়ন না করায় ঢাকা শহরে বায়ু দূষণের মাত্রা চরম আকার ধারণ করেছে। বায়ু দূষণের দিক থেকে ঢাকা বিশ্বের শহরগুলোর মধ্যে এক নম্বরে উঠে যাচ্ছে। এ নিয়ে উৎকণ্ঠা প্রকাশ করেছেন হাইকোর্ট। 

এসএইচবি

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক