১১ জানুয়ারী, ২০২৫ ১০:০২ এএম
বিসিপিএস কাউন্সিল নির্বাচন সাময়িক স্থগিত
ছবি: সংগৃহিত
মেডিভয়েস রিপোর্ট: বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স অ্যান্ড সার্জন্সের (বিসিপিএস) কাউন্সিল নির্বাচন-২০২৫ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। নির্বাচন কমিশনারের পদত্যাগের কারণে বুধবার (৮ জানুয়ারি) অনুষ্ঠিত বিশেষ কাউন্সিল সভায় এ সিদ্ধান্ত হয়।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বিসিপিএস সচিব অধ্যাপক আবুল বাশার মো. জামাল এক নোটিশে এ তথ্য জানান।
নোটিশে বলা হয়েছে, সভায় নির্বাচন কমিশনের পদত্যাগের কারণে কাউন্সিল নির্বাচনের সময়সূচিসহ সকল কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়।
কাউন্সিল নির্বাচনের কার্যক্রম নতুন কমিশন গঠন করে দায়িত্ব গ্রহনের পর পুনরায় শুরু হবে বলেও উল্লেখ করা হয়েছে এতে।
এমআই/এনএআর/
মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ঘটনা প্রবাহ : বাংলাদেশ কলেজ অফ ফিজিশিয়ান এন্ড সার্জনস (বিসিপিএস)
আগের নিউজ
পরের নিউজ
আরও পড়ুন
সরকারের ১৮০ দিন পূর্তি উপলক্ষে
সরকারি হাসপাতালে ১৭ আগস্টের মধ্যে পরিচ্ছন্নতা ও বায়োমেট্রিক হাজিরা নিশ্চিতের নির্দেশ
সরকারের ১৮০ দিন পূর্তি উপলক্ষে
সরকারি হাসপাতালে ১৭ আগস্টের মধ্যে পরিচ্ছন্নতা ও বায়োমেট্রিক হাজিরা নিশ্চিতের নির্দেশ
এফসিপিএসে নতুন নিয়ম
পারিতোষিক না দিলে বেসরকারি প্রতিষ্ঠানের প্রশিক্ষণ গ্রহণযোগ্য হবে না
এই বিভাগের সর্বাধিক পঠিত