একাধিক তীব্র শৈত্যপ্রবাহ হতে পারে জানুয়ারিতে
মেডিভয়েস রিপোর্ট: আজ সকাল থেকেই রাজধানীসহ প্রায় পুরো দেশ কুয়াশায় আবৃত ছিল। বইছিল শিতল হাওয়া। বাইরে বের হলে শীতল হচ্ছে শরীর। রাজধানীতে সকাল থেকে দুপুর পর্যন্ত সূর্য দেখা যাচ্ছিল না। দেশের, বিশেষত উত্তরাঞ্চল গুলোতে দিনের বেলায়ও আলো জ্বালিয়ে চলতে হয়েছে সড়কের যানবাহনগুলোকে। চলতি (জানুয়ারি) মাসে শীতের অনুভূতি অনেকটাই বাড়তে পারে। দেশের বিভিন্ন অঞ্চলে তিন থেকে পাঁচটি মৃদু থেকে তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।
বুধবার (১জানুয়ারি) দীর্ঘমেয়াদী পূর্বাভাসের এই তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলা হয়েছে, এ মাসে দেশের পশ্চিম, উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলে এক থেকে দুইটি মাঝারী (৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস) থেকে তীব্র (৪ থেকে ৬ ডিগ্রি) শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এ ছাড়া দেশের অন্যান্য অঞ্চলে দুই থেকে তিনটি মৃদু (৮ থেকে ১০ ডিগ্রি) থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।
তাছাড়া এ মাসে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকতে পারে। তবে দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য কম থাকার কারণে শীতের অনুভূতি বাড়তে পারে।
সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস হলে তাকে মৃদু শৈত্যপ্রবাহ বলা হয়। আর এ তাপমাত্রা ৬ দশমিক ১ থেকে ৮ হলে তা মাঝারি, তাপমাত্রা ৪ দশমিক ১ থেকে ৬ ডিগ্রি হলে তা তীব্র আর তাপমাত্রা ৪ ডিগ্রি সেলসিয়াসের নিচে চলে গেলে তাকে তীব্র শৈত্যপ্রবাহ বলা হয়।
এ মাসে দেশের উত্তর, উত্তর-পূর্বাঞ্চল, পশ্চিম, দক্ষিণ–পশ্চিমাঞ্চল, মধ্যাঞ্চল ও নদী অববাহিকা এলাকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। অন্য জায়গাগুলোতে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে।
টিআই
-
১৪ মার্চ, ২০২৬
-
১০ অক্টোবর, ২০২৫
-
০৯ জুলাই, ২০২৫
-
০৫ জুলাই, ২০২৫
-
০৪ জুলাই, ২০২৫
-
২২ মে, ২০২৫
-
২১ মে, ২০২৫
-
১৭ মে, ২০২৫
-
১৯ এপ্রিল, ২০২৫