০১ জানুয়ারী, ২০২৫ ০৫:২৯ পিএম

অধ্যাপক হলেন এগারো চিকিৎসক

অধ্যাপক হলেন এগারো চিকিৎসক
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: দেশের বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে কর্মরত ১১ চিকিৎসককে অধ্যাপক পদে পদোন্নতি দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। আজ বুধবার (১ জানুয়ারি) মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ পারসোনেল-১ শাখার উপসচিব দুর-রে-শাহ্ওয়াজ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এসব তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার কর্মকর্তাগণের অবসরোত্তর ছুটি (পিআরএল) পুনরাদেশ না দেয়া পর্যন্ত তাদের নামের পার্শ্বে বর্ণিত পদে ও কর্মস্থলে পদায়ন করা হলো।

অধ্যাপক হওয়া চিকিৎসকরা হলেন, শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজের কার্ডিওলজির বিভাগের সহযোগী অধ্যাপক ডা. আবুল ফজল খবির উদ্দিন আহমেদ, গোপালগঞ্জ মেডিকেল কলেজ রেডিওলজি অ্যান্ড ইমেজিং বিভাগের সহযোগী অধ্যাপক ডা. আশরাফ উদ্দিন খান, কুষ্টিয়া মেডিকেল কলেজের সার্জারী বিভাগের সহযোগী অধ্যাপক ডা. দেবাশীষ পাল এবং শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের ইউরোলজি বিভাগের অধ্যাপক ডা. মো. রেজাউল করিম।

এ ছাড়া সুনামগঞ্জ মেডিকেল কলেজ মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. আবু সাঈদ আব্দুল্লাহ, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ এনেসথেসিওলজি বিভাগের অধ্যাপক ডা. পঙ্কজ কুমার মোহন্ত, মানিকগঞ্জ মেডিকেল কলেজ রেডিওলজি এন্ড ইমেজিং বিভাগের অধ্যাপক ডা. মো. হেলাল উদ্দিন ভুইয়া, জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতাল গাইনী এন্ড অবস বিভাগের অধ্যাপক ডা. মাহেনাজ আফরোজ, ঢাকা ডেন্টাল কলেজ প্রস্থোডন্টিক্স বিভাগের অধ্যাপক ডা. আবু নোমান মো. আব্দুল্লাহ, রাঙ্গামাটি মেডিকেল কলেজ ইউরোলজি বিভাগের অধ্যাপক ডা. আবদুস সালাম, জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতাল ইউরোলজি বিভাগের অধ্যাপক ডা. মো. মুরাদ চৌধুরী।

রাষ্ট্রপতির আদেশক্রমে এবং জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

►প্রজ্ঞাপনটি দেখতে ক্লিক করুন

এমআই/ 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
বিকেন্দ্রীকরণের মাধ্যমে মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে হবে
প্যারালাইজড রোগীদের অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে বিশিষ্টজনেরা

বিকেন্দ্রীকরণের মাধ্যমে মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে হবে

প্যারালাইজড রোগীদের অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে বিশিষ্টজনেরা

বিকেন্দ্রীকরণের মাধ্যমে মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে হবে

  এই বিভাগের সর্বাধিক পঠিত