৩১ ডিসেম্বর, ২০২৪ ১১:১০ এএম

ডেঙ্গুতে আরও এক জনের মৃত্যু, হাসপাতালে ১১৪

ডেঙ্গুতে আরও এক জনের মৃত্যু, হাসপাতালে ১১৪
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৭৩ জন। গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ১১৪ জন। ফলে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে তিন লাখ ২১ হাজার ১৭৯ জনে।

সোমবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ অ্যান্ড ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি এসব তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়,গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে  মৃত্যুবরণকারী ব্যক্তি বরিশাল বিভাগের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যুবরন করেন। এ নিয়ে চলতি মাসে এখন পর্যন্ত ডেঙ্গুতে ৮৫ জনের প্রাণ গেল। আর আক্রান্তদের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ২১, ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় ১৮ এবং সর্বোচ্চ ৩০ জন ভর্তি হয়েছেন ঢাকা বিভাগের (দুই সিটি করপোরেশন বাদে) বিভিন্ন হাসপাতালে। এছাড়াও বরিশাল বিভাগে ১৫, চট্টগ্রাম বিভাগে ১১, খুলনা বিভাগে ৯, রাজশাহী বিভাগে ৯ ও ময়মনসিংহ বিভাগের ১ জন রোগী  হাসপাতালে ভর্তি হয়েছেন।

এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গু নিয়ে ১ লাখ ১ হাজার ১৩০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাঁদের মধ্যে চলতি মাসে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯ হাজার ৬৬১ জন। এ পর্যন্ত হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন ৯৯ হাজার ৯০২ জন।

শীত এলে ডেঙ্গুর প্রকোপ সাধারণত কমে আসে। তবে কয়েক বছর ধরে দেশে এর ব্যতিক্রম হচ্ছে। এবার এখন পর্যন্ত এ বছরের সর্বোচ্চ মৃত্যু হয়েছে নভেম্বরে, ১৭৩ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বিশ্লেষণে দেখা গেছে, এ বছর ডেঙ্গুতে সবচেয়ে বেশি ২১ হাজার ২৩৯ রোগী ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার হাসপাতালগুলোয় ভর্তি হয়েছেন। এরপর ঢাকা বিভাগের (ঢাকার দুই সিটি করপোরেশন বাদে) বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু নিয়ে ১৮ হাজার ৭২৫ জন ভর্তি হয়েছেন। আর তৃতীয় সর্বোচ্চ ১৭ হাজার ৮৬৬ ডেঙ্গু রোগী ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

এ বছর ডেঙ্গুতে সবচেয়ে বেশি ২৩৮ রোগীর মৃত্যু হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার হাসপাতালগুলোয়। এরপর ঢাকা উত্তর সিটি করপোরেশনের হাসপাতালগুলোয় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে ১০৩ ও বরিশালে ৬৪ জনের।

২০২৩ সালে, মোট ৩ লাখ ১৮ হাজার ৭৪৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। তবে, গত বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১ হাজার ৭০৫ জন মারা যান, যা দেশের ইতিহাসে এক বছরে ডেঙ্গু জ্বরে সর্বোচ্চ মৃত্যুর সংখ্যা।

২০২২ সালে মোট ৬২ হাজার ৩৮২ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন, এবং ওই বছর ২৮১ জন মারা যান।

এর আগে ২০১৯ সালে দেশে এক লাখ ১ হাজার ৩৫৪ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছিলেন এবং প্রায় ৩০০ জনের মৃত্যু হয়েছিল। ২০২০ সালে করোনাভাইরাস মহামারির কারণে ডেঙ্গু সংক্রমণ তেমনভাবে দেখা না গেলেও, ২০২১ সালে সারাদেশে ২৮ হাজার ৪২৯ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন, যার মধ্যে ১০৫ জন মারা যান।

এমআই/
 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী

‘হামের টিকা নিয়ে গাফিলতির ঘটনায় তদন্তের প্রয়োজন নেই’

প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী

‘হামের টিকা নিয়ে গাফিলতির ঘটনায় তদন্তের প্রয়োজন নেই’

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক