২৮ ডিসেম্বর, ২০২৪ ০৭:১৬ পিএম

পোস্ট গ্র্যাজুয়েশনে কোর্স ফি ৪৯ থেকে কমিয়ে ১৮ হাজার করলো বারডেম

পোস্ট গ্র্যাজুয়েশনে কোর্স ফি ৪৯ থেকে কমিয়ে ১৮ হাজার করলো বারডেম
প্রতীকী ছবি

মেডিভয়েস রিপোর্ট: শিক্ষার্থীদের দাবির মুখে পোস্ট গ্র্যাজুয়েট কোর্স ফি ৪৯ হাজার থেকে কমিয়ে ১৮ হাজার করেছে বারডেম অ্যাকাডেমি। আজ শনিবার (২৮ ডিসেম্বর) বারডেম জেনারেল হাসপাতালের পরিচালক (প্রশাসন) ব্রি. গে. জেনারেল ডা. মোহাম্মদ মহসিন (অব.) স্বাক্ষরিত এক নোটিসে এ কথা বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাডাস ন্যাশনাল কাউন্সিলের ৩০.১১.২০২৪ তারিখে অনুষ্ঠিত ৭০৮তম সভার সিদ্ধান্ত অনুযায়ী বারডেম একাডেমী কর্তৃক পরিচালিত এমডি, এমএস, এমফিল এবং ডিপ্লোমা কোর্সসমূহে অধ্যয়নরত প্রশিক্ষণার্থী চিকিৎসকদের কোর্স ফি (টিউশন ও সেশন ফি) নিম্নোক্তভাবে নির্ধারণ করা হলো।

এমডি/এমএস ও ডিপ্লোমা কোর্সের সেশন ও কোর্স ফির মধ্যে বাৎসরিক সেশন ফি ছয় হাজার টাকা, বাৎসরিক টিউশন ফি ১২ হাজার টাকাসহ মোট বাৎসরিক কোর্স ফি ১৮ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। 

এম. ফিল কোর্সের সেশন ও কোর্স ফি 

১ম পর্ব সেশন ফি ৬,০০০/- ছয় হাজার টাকা, টিউশন ফি ৬ হাজার টাকা। ১ম পর্বের মোট কোর্স ফি নির্ধারণ করা হয়েছে ১২ হাজার টাকা। 

২য় পর্ব টিউশন ফি ৬ হাজার টাকা মাত্র এবং ২য় পর্বের মোট কোর্স ফি ১২ হাজার টাকা মাত্র 

৩য় পর্ব সেশন ফি ৬ ছয় হাজার টাকা, টিউশন ফি ১২ হাজার টাকাসহ মোট ১৮ হাজার টাকা। 

৩য় পর্বের সেশন ফি ৬ হাজার টাকা, টিউশন ফি ১২ হাজার। এ পর্বের মোট মোট বাৎসরিক ফি ১৮ আঠার হাজার টাকা।

এমইউ/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন
মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

  এই বিভাগের সর্বাধিক পঠিত