চিকিৎসকদের আরও বেশি মানবিক হওয়ার আহ্বান জামায়াত আমীরের
মেডিভয়েস রিপোর্ট: দেশের চিকিৎসকদের আরও বেশি মানবিক হওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।
আজ বুধবার (২৫ ডিসেম্বর) সকালে রাজধানীর শেরেবাংলা নগরে বিআইসিসিতে জাতীয় চিকিৎসক সমাবেশে এ কথা বলেন তিনি।
ডা. শফিকুর রহমান বলেন, ‘মানুষের অতি প্রয়োজনীয় সময়ে চিকিৎসকরা ভূমিকা রাখেন বলে পশ্চিমা সমাজে গডের (সৃষ্টিকর্তা) পরে জায়গা দেওয়া হয়। আল্লাহর পরে চিকিৎসক গুরুত্বপূর্ণ সৃষ্টি।’
তিনি বলেন, ‘যেখানে ন্যায় বিচার নিশ্চিত হয়, মানুষ তার সকল অধিকার নিশিত হয়। শিক্ষা, চিকিৎসা, জ্ঞান-বিজ্ঞানে শীর্ষ থাকলেও তারা পিছিয়ে পড়েছে। এই অবস্থা কত দিন চলবে?’
তিনি বলেন, ‘সকল কিছু সৃষ্টি করা হয়েছে, মানুষের কল্যাণে। আর মানুষ সৃষ্টি করা হয়েছে তার ইবাদত ও পারস্পরিক সহযোগিতার জন্য। মানুষকে শুধু খাওয়া-পড়ার জন্য নয়, বিরাট সম্মান দিন তাকে সৃষ্ট করা হয়েছে।’
জামায়াতের আমির বলেন, রাজনৈতিক দলগুলোসহ সকলের মধ্যের, সব স্থানের বৈষম্য দূর করতে হবে। চিকিৎসকদের প্রতি দেশের জনগনের যে প্রত্যাশা, তা পূরণে কাজ করতে হবে। সেইসঙ্গে চিকিৎসকদের নিজেদের মেধার সর্বোচ্চ দিয়ে, বিগত সরকারের ধসে যাওয়া চিকিৎসাব্যবস্থাকে নতুন করে গড়ে তুলতে হবে।
তিনি বলে, গবেষণা ছাড়া একটা দেশ এগিয়ে যেতে পারে না। তাই পড়াশোনা ও গবেষণার ওপর জোর দিতে হবে।