০৩ ডিসেম্বর, ২০২৪ ১২:৪৫ পিএম

আন্দোলনে আহত ৪৩ রোগী বিএসএমএমইউতে চিকিৎসাধীন

আন্দোলনে আহত ৪৩ রোগী বিএসএমএমইউতে চিকিৎসাধীন
বিএসএমএমইউতে বিশ্ব প্রতিবন্ধী দিবস উপলক্ষে সংবাদ সম্মেলন। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে আহতদের মধ্যে ৪৩ জন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন আছেন বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে আহতদের চিকিৎসা সেলের প্রধান অধ্যাপক ডা. এম এ শাকুর।

আজ মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের সি ব্লকে বিশ্ব প্রতিবন্ধী দিবস উপলক্ষে আয়োজিত এক সেমিনারে এ কথা জানান তিনি। দিবসটির এবারের প্রতিপাদ্য বিষয় ‘একটি অন্তর্বর্তীমূলক এবং টেকসই ভবিষ্যতের জন্য প্রতিবন্ধী ব্যক্তিদের নেতৃত্ব বৃদ্ধি করা’।

অধ্যাপক ডা. এম এ শাকুর বলেন, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে আহত রোগীদের বিদেশে যাওয়ার কোনো প্রয়োজন নেই বিএসএমএমইউতেই চিকিৎসা দেওয়া সম্ভব। আমরা সকল চিকিৎসা দিতে সক্ষম। এখানের দক্ষ চিকিৎসকরা আন্দোলনে আহতদের চিকিৎসা সেবা দিয়েছেন এবং ভবিষ্যতেও যেকোনো সংকট মোকাবিলায় প্রস্তুত থাকবে বিএসএমএমইউ।

তিনি বলেন, বৈষম্যবিরোধী ছাত্র-জনতা আন্দোলনের মাধ্যমে একটি নতুন যুগের ও একটি নতুন বাংলাদেশের শুভ সূচনা করেছেন। এই আন্দোলন করতে গিয়ে যারা আহত হয়েছেন, তাদের চিকিৎসা ও পুনবার্সন করা আমাদের পেশাগতসহ সামাজিক, মানবিক, নৈতিক ও পবিত্র দায়িত্ব। এসব আহতদেরকে চিকিৎসাসেবা দিতে পেরে একজন চিকিৎসক হিসেবে নিজেকে গৌরবান্বিত মনে করছি।

অধ্যাপক ডা. এম এ শাকুর বলেন, বিএসএমএমইউর বিভিন্ন বিভাগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত ২৯৬ জন রোগীর চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। এর মধ্যে জরুরি বিভাগে ৫৮ জন রোগী, কেবিনে ৫৩ জন রোগী, সুপার স্পেশালাইজড হাসপাতালের বহির্বিভাগে ১৫২ জন রোগী, অভ্যন্তরীণ বিভাগে ২৪ জন রোগী এবং আইসিউতে ১০ জন রোগীকে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগের অধ্যাপক ডা. শহিদুর রহমান বলেন, সাড়ে সাত বিলিয়ন মানুষ বিভিন্ন ধরনের প্রতিবন্ধিতায় ভুগছে। তাদের জন্য ট্রেনে, হাসপাতাল ইত্যাদিতে আলাদা সিট রাখতে হবে  এবং সচেতনতা তৈরি করতে হবে।

এসআই/এসএইচ

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : জুলাই গণঅভ্যুত্থান
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক