একিউআই’র প্রতিবেদন
দূষিত বাতাসের তালিকায় ষষ্ঠ অবস্থানে ঢাকা, শীর্ষে দিল্লি
মেডিভয়েস রিপোর্ট: দূষিত বাতাসের তালিকায় আবারও শীর্ষস্থানে নাম লেখাল ঢাকা। বিশেষ করে শীতের মৌসুমে ধুলা, যানজট এবং শিল্প-কারখানার দূষণের কারণে ঢাকার বায়ুর মান ক্রমশ খারাপ হচ্ছে।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকালেও ঢাকার বাতাস স্বাস্থ্যঝুঁকিতে রয়েছে। আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠানের (একিউআই) তথ্যানুযায়ী, ১৮৬ স্কোর নিয়ে সকাল ৮টার দিকে ষষ্ঠস্থানে অবস্থান করছিল রাজধানী ঢাকা।
এ সময় দূষিত জলবায়ু শহরের তালিকায় ২৪৮ স্কোর নিয়ে শীর্ষে অবস্থান করছিল দিল্লি। ২২৬ স্কোর নিয়ে দ্বিতীয় স্থানে অবস্থানে করছে ইরাকের রাজধানী বাগদাদ। তৃতীয় স্থানে থাকা পাকিস্তানের করাচির স্কোর ২১৯। আর ২১৭ স্কোর নিয়ে চতুর্থ স্থানও দখল করে আছে পাকিস্তানের আরেক শহর লাহোর। স্কোর ২০২ নিয়ে পঞ্চম স্থানে অবস্থান করছে চীনের হ্যাংজু শহর।
কিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে গণ্য করা হয়। ৫১ থেকে ১০০ স্কোর মাঝারি হিসেবে বিবেচিত হয়, আর ১০১ থেকে ১৫০ স্কোর অস্বাস্থ্যকর বিবেচিত হয় সংবেদনশীল গোষ্ঠীর জন্য। অস্বাস্থ্যকর স্কোর হিসেবে ধরা হয় ১৫১ থেকে ২০০ পর্যন্ত। খুব অস্বাস্থ্যকর স্কোর হিসেবে ধরা হয় ২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা একিউআই স্কোরকে।
এ অবস্থায় শিশু, বয়োবৃদ্ধ ও অসুস্থদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমিত রাখার পরামর্শ দেওয়া হয়েছে। এ ছাড়া ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা একিউআই ‘ঝুঁকিপূর্ণ’ বলে ধরা হয়, যা নগরবাসী জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।
টিআই/এমইউ
প্যারিসে জলবায়ু সংক্রান্ত কৌশলগত সভা
জলবায়ু-সহনশীল ও স্বল্প-কার্বন নিঃসরণকারী স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলছে বাংলাদেশ
প্যারিসে জলবায়ু সংক্রান্ত কৌশলগত সভা
জলবায়ু-সহনশীল ও স্বল্প-কার্বন নিঃসরণকারী স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলছে বাংলাদেশ
প্যারিসে জলবায়ু সংক্রান্ত কৌশলগত সভা
জলবায়ু-সহনশীল ও স্বল্প-কার্বন নিঃসরণকারী স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলছে বাংলাদেশ
আপিল বিভাগের রায়
প্র্যাকটিস করতে পারবেন না ডেন্টাল টেকনোলজিস্টরা