০২ ডিসেম্বর, ২০২৪ ০৪:১৮ পিএম
চমেকের দুই অধ্যাপককে রাঙামাটি মেডিকেলে বদলি
ছবি: সংগৃহীত
মেডিভয়েস রিপোর্ট: চট্টগ্রাম মেডিকেল কলেজের (চমেক) দুই অধ্যাপককে রাঙামাটি মেডিকেল কলেজে বদলি করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। সোমবার (২ ডিসেম্বর) স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, বদলিকৃত দুজন হলেন অধ্যাপক (সার্জারি) ডা. মো. সাইফুল হক ও অধ্যাপক (হেপাটোলজি) ডা. আলোক কুমার রাহা।
রাষ্ট্রপতির আদেশক্রমে জারিকৃত প্রজ্ঞাপনে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের পারসোনেল-১ শাখার উপসচিব দুর-রে-শাহ্ওয়াজ সই করেছেন।
আগামী ১০ ডিসেম্বরের মধ্যে বদলিকৃতদের নতুন কর্মস্থলে যোগ দিতে বলা হয়েছে প্রজ্ঞাপনে।
টিআই/এনএআর/
মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
আগের নিউজ
পরের নিউজ
আরও পড়ুন
টিআইবির ১১তম খানা জরিপ
অন্তর্বর্তী সরকারের এক বছরে ঘুষ ১২৬৩৩ কোটি টাকা, স্বাস্থ্যেই ১৮১ কোটি
টিআইবির ১১তম খানা জরিপ
অন্তর্বর্তী সরকারের এক বছরে ঘুষ ১২৬৩৩ কোটি টাকা, স্বাস্থ্যেই ১৮১ কোটি
এই বিভাগের সর্বাধিক পঠিত