স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন
চলতি বছর ১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু ৪৯৪, আক্রান্ত ৯২৩৫১
মেডিভয়েস রিপোর্ট: চলতি বছরের শুরু থেকে ১ ডিসেম্বর পর্যন্ত সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪৯৪ জনের মৃ্ত্যু হয়েছে। এ সময়ে ডেঙ্গু শনাক্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ৯২ হাজার ৩৫১ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফর সোমবার (২ ডিসেম্বর) এক সংবাদ সম্মেলনে এসব কথা জানিয়েছেন।
অধ্যাপক আবু জাফর জানান, ২০২৪ সালে সারাদেশে আক্রান্ত ও মৃতদের শীর্ষে রয়েছে ঢাকা বিভাগ। এ সময়ে এ বিভাগে মোট আক্রান্ত হয়েছেন ৫২ হাজার ৯৭৪ জন। আর মৃত্যু বরণ করেছেন ৩৩৯ জন। অপরদিকে একই সময়ে চট্টগ্রামে আক্রান্ত হয়েছেন ১৪ হাজার ৪৩০। মারা গেছেন ৫০ জন। এ ছাড়া খুলনায় নয় হাজার ১২ জন আক্রান্ত ও ২৭ জনের মৃত্যু, বরিশালে সাত হাজার ৯৫৭ জন আক্রান্ত ও ৫৬ জনের, ময়মনসিংহে দুই হাজার ৭৯৬ জন আক্রান্ত ও ১৩ জনের মৃত্যু, রাজশাহীতে তিন হাজার ৪৫২ জন আক্রান্ত ও সাতজনের মৃত্যু এবং রংপুরে এক হাজার ৪৩১ জন আক্রান্ত এবং দুইজনের মৃত্যু হয়েছে।
এ ছাড়া সিলেটে ২৯৯ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। তবে এ বিভাগে এ রোগে কারো মৃত্যু নেই।
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আরও জানিয়েছেন, ২০২৩ সালে মশাবাহিত এই রোগটিতে এক হাজার ৭০৫ জনের মৃত্যু হয়েছিল। ওই বছর মোট আক্রান্ত হয়েছিলেন তিন লাখ ২১ হাজার ১৭৯ জন। শহরাঞ্চলের রোগ হলেও বাংলাদেশসহ অন্যান্য দেশেও বর্তমানে এটি ছড়িয়ে পড়েছে বলেও জানিয়েছেন তিনি।
ঢাকার বহুতল ভবনে সবচেয়ে বেশি এডিসের লার্ভা পাওয়ায় শহরের কর্মক্ষমরা বেশি আক্রান্ত হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, বিশ্বের অন্যান্য জায়গার তুলনায় বাংলাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যুর হার অনেক বেশি। তবে সঠিক সময়ে হাসপাতালে আসলে এবং চিকিৎসা নিলে এই হার অনেক কমিয়ে আনা সম্ভব।
এ ছাড়া সংবাদ সম্মেলনে ডেঙ্গু সংক্রমণ ও মৃত্যু প্রতিরোধে বেশ কিছু পদক্ষেপের কথা তুলে ধরে স্বাস্থ্য অধিদপ্তর। এগুলো হলো—
১. রোগ নিয়ন্ত্রণ শাখার উদ্যোগে এবং বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থার (WHO, UNICEF, IFRC) সহযোগিতায় খসড়া National Dengue Prevention and Control Strategy (2024-2030) মহাপরিচালক, স্বাস্থ্য অধিদপ্তর-এর সম্মতিক্রমে স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় বরাবর অনুমোদনের জন্য প্রেরণ করা হয়েছে।
২. National Dengue Prevention and Control Strategy (2024-2030) এর উপর ভিত্তি করে একটি গত ৮ এপ্রিল Consultative workshop/meeting with different stakeholders to finalize the priority activities of Prevention and Control of Dengue বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এর মাধ্যমে ডেঙ্গু নিয়ন্ত্রণ ও প্রতিরোধে ডেঙ্গু অ্যাকশান গ্লান/কর্ম পরিকল্পনা তৈরি করা হয়েছে এবং গ্রুপ ওয়ার্কের মাধ্যমে কোন বিভাগ কি কাজ করবে তা নির্ধারণ করা হয়।
৩. ডেঙ্গু রোগের প্রাদুর্ভাব প্রতিরোধে ও নিয়ন্ত্রণে দেশের সকল সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য একটি নির্দেশনা প্রদান করা হয়েছে।
৪. স্বাস্থ্য মন্ত্রণালয়ে ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোগের প্রাদুর্ভাব হ্রাসকরণ ও চিকিৎসা সেবা সুসমন্বিতকরণ বিষয়ক একটি সভা গত ১৯.০২.২০২৪ তারিখে অনুষ্ঠিত হয়। সভায় স্বাস্থ্য মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ, স্বাস্থ্য অধিদপ্তর, নিপসমসহ অন্যান্য অংশীজনের উপস্থিতিতে আগামী ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোগের জন্য জরুরি পরিস্থিতি মোকাবেলায় প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
৫. ডেঙ্গু রোগীদের চিকিৎসা নিশ্চিতকরণে আইভি ফ্লুইড (স্যালাইন) পরিস্থিতি পর্যালোচনা বিষয়ক একটি সভা গত ২৪ মার্চ অনুষ্ঠিত হয়। সভায় মহাপরিচালক স্বাস্থ্য অধিদপ্তর, মহাপরিচালক ওষুধ প্রশাসন অধিদপ্তর, ব্যবস্থাপনা পরিচালক ইডিসিএলসহ অন্যান্য সংশ্লিষ্ট অংশীজন উপস্থিত ছিলেন। আগামীতে ডেঙ্গু রোগের প্রাদুর্ভাব বেড়ে গেলে জরুরি পরিস্থিতিতে করনীয় বিষয়ে স্বাস্থ্য মন্ত্র নির্দেশনা প্রদান করে।
এনএআর/
-
১২ মে, ২০২৬
-
১৫ ফেব্রুয়ারী, ২০২৬
-
২০ জানুয়ারী, ২০২৬