ভারতে হাসপাতালে আগুন, ১০ নবজাতকের মৃত্যু
মেডিভয়েস রিপোর্ট: ভারতের উত্তর প্রদেশের ঝাঁসির মহারানি লক্ষ্মীবাঈ মেডিকেল কলেজ হাসপাতালের নবজাতকদের জন্য নির্ধারিত আইসিইউ বিভাগে আগুন অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ইনকিউবেটরে থাকা ১০ নবজাতকের মৃত্যু নিশ্চিত করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। এ ছাড়া চিকিৎসাধীন আরও ৩৭ শিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১৫ নভেম্বর) রাত সাড়ে ১০টার পরে এই দুর্ঘটনা ঘটে।
কানপুর জোনের পুলিশ কর্মকর্তা অলোক সিংয়ের বরাত দিয়ে ভারতের সংবাদ মাধ্যম লিখেছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই আগুনের সূত্রপাত হয়। মৃত শিশুরা সেই সময় ইনকিউবেটরে ছিল। তিনি আরও জানান, ঘটনার সময় ৪৭ জন শিশু সেই ওয়ার্ডে ভর্তি ছিল।
ঘটনাস্থল পরিদর্শনের পর ঝাঁসির ডিআইজি কলানিধি নৈথানিও জানান, মৃতরা সকলেই শিশু এবং আরও ১৬ জন আহত হয়েছেন।
ঝাঁসির জেলাশাসক বলেন, রাত সাড়ে ১০টা থেকে ১০টা ৪৫ মিনিটের মধ্যে এনআইসিইউ ইউনিটের ভিতরে শর্ট সার্কিট হয়। ইউনিটের দরজার কাছে থাকা শিশুদের আগে উদ্ধার করা হয়। এদিকে ইউনিটের ভেতরের দিকে থাকা অনেককেও উদ্ধার করা হয়। তা সত্ত্বেও দুর্ভাগ্যজনকভাবে এখনও পর্যন্ত ১০ জন শিশুর মৃত্যু হয়েছে। আমরা গুরুতর আহতদের চিকিৎসাসেবা দিচ্ছি।
এনএআর/
-
১৫ জুলাই, ২০২৬
-
১৯ মার্চ, ২০২৫
-
০১ ফেব্রুয়ারী, ২০২৫
-
২৬ জানুয়ারী, ২০২৫
-
১১ জানুয়ারী, ২০২৫