ধানমন্ডিতে চিকিৎসকদম্পতির বাড়িতে চুরি, ছুরিকাঘাতে প্রবীণ চিকিৎসকের মৃত্যু
মেডিভয়েস রিপোর্ট: রাজধানীর ধানমন্ডিতে নিজ বাড়িতে চোরের ছুরিকাঘাতে খুন হয়েছেন ডা. কে এম আব্দুর রশিদ নামে এক প্রবাসী চিকিৎসক। বৃহস্পতিবার (১৫ নভেম্বর) রাত আড়াইটার দিকে পশ্চিম ধানমন্ডিতে এ ঘটনা ঘটে।
আজ শুক্রবার (১৫ নভেম্বর) বিকেলে রাজধানীর ধানমন্ডি থানা পুলিশের সহকারী কমিশনার (এসি) শাহ্ মোস্তফা তারেকুজ্জামান মেডিভয়েসকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘চুরি করতে তাঁর বাসায় ঢুকেছিল তিন চোর। ওই সময়ে ছাদে তাহাজ্জুদের নামাজ পড়ছিলেন। ছাদের দরজা খোলা ছিল। হঠাৎ তাঁকে দেখে তাঁর সঙ্গে বাকবিতণ্ডা হয় চোরদের। পরে তাঁকে ইচ্ছেমত ছুরিকাঘাত করে পালিয়ে যায়। তাঁর বাসা থেকে গুরুত্বপূর্ণ তেমন কিছু নেয়নি চোররা।’
তিনি আরও বলেন, বাসায় তিনি আর তাঁর চিকিৎসক স্ত্রী সুফিয়া রশিদ থাকেন। তাঁরা দুজনই বয়স্ক এবং লন্ডন বসবাস করেন। গত সেপ্টেম্বরে ঢাকায় আসেন। ওই চিকিৎসকের বয়স ৮২ বছর।
জানা গেছে, ঘটনার পর ডা. আব্দুর রশিদকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
শাহ্ মোস্তফা তারেকুজ্জামান বলেন, ‘আমরা এখনও পোর্স্টমর্টেম রিপোর্ট পাইনি। মামলা রুজু হয়নি। মামলার বাদী কে হবেন, এটা নিয়ে আলোচনা চলছে। সবকিছু প্রসেস করা হচ্ছে, থানায় মামলা হবে। তদন্তের জন্য যা যা করণীয় সেগুলো আমরা করছি।’
এসএইচ/এনএআর/
-
১৯ মে, ২০২৬
-
০৪ মে, ২০২৬
-
২৯ এপ্রিল, ২০২৬
-
২০ এপ্রিল, ২০২৬
-
০৮ এপ্রিল, ২০২৬
-
২৬ মার্চ, ২০২৬
-
২৩ ফেব্রুয়ারী, ২০২৬
-
২৬ জানুয়ারী, ২০২৬
-
১৭ জানুয়ারী, ২০২৬