১৩ নভেম্বর, ২০২৪ ০৭:০৮ পিএম

বৈশ্বিক স্বাস্থ্যসেবা ও ওষুধ শিল্পের পুনর্গঠনের আহ্বান ড. ইউনূসের

বৈশ্বিক স্বাস্থ্যসেবা ও ওষুধ শিল্পের পুনর্গঠনের আহ্বান ড. ইউনূসের
জলবায়ু সম্মেলনের পার্শ্ব অনুষ্ঠানে বক্তব্য রাখছেন ড. মুহাম্মদ ইউনূস। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: বৈশ্বিক স্বাস্থ্যসেবা ব্যবস্থা ও ওষুধ কোম্পানিগুলোর পুনর্নকশার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বুধবার (১৩ নভেম্বর) আজারবাইজানের রাজধানীতে বাকুতে অনুষ্ঠিত কপ২৯ জলবায়ু সম্মেলনের পার্শ্ব ইভেন্টে স্বাস্থ্যসেবা নিয়ে কথা বলতে গিয়ে এ আহ্বান জানান তিনি।

প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

পরিবেশের সুরক্ষার জন্য এক নতুন জীবনধারা প্রয়োজন উল্লেখ করে এদিন ড. মুহাম্মদ ইউনূস বলেন, এই জীবনধারা আরোপ করা হবে না, এটি হবে এক স্বতঃসিদ্ধ পছন্দ। তরুণরা এ জীবনধারাকে তাদের ব্যক্তিগত পছন্দ হিসেবে নেবে।

এ সময় ‘তিন শূন্য’ ফর্মুলার কথা স্মরণ করিয়ে দেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, প্রতিটি তরুণ নিজেকে তিন শূন্য বৈশিষ্ট্যসম্পন্ন ব্যক্তি হিসেবে গড়ে তুলবে। শূন্য নিট কার্বন নির্গমন, শূন্য সম্পদ মুনাফা (শুধুমাত্র সামাজিক ব্যবসার মাধ্যমে) এবং শূন্য বেকারত্ব, অর্থাৎ নিজেকে উদ্যোক্তা হিসেবে পরিণত করে। প্রতিটি ব্যক্তি নিজেকে তিন শূন্য বৈশিষ্ট্যসম্পন্ন ব্যক্তি হিসেবে গড়ে তুলবে এবং সারাজীবন ধরে তা বজায় রাখবে। এর মধ্য দিয়েই নতুন সভ্যতার জন্ম হবে।

এনএআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা
অনুপস্থিতি ও বেসরকারি হাসপাতালে মালিকানা

চাঁপাইনবাবগঞ্জে আট চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় মামলা

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক