১২ নভেম্বর, ২০২৪ ০৫:৩৭ পিএম

ছাত্রলীগের রামেক শাখার সাবেক নেতা কারাগারে

ছাত্রলীগের রামেক শাখার সাবেক নেতা কারাগারে
গ্রেপ্তারের আগে নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের রাজশাহী মেডিকেল কলেজ (রামকে) শাখার সাবেক সাধারণ সম্পাদক শিহাব আল রশিদ গালিব। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের রাজশাহী মেডিকেল কলেজ (রামকে) শাখার সাবেক সাধারণ সম্পাদক শিহাব আল রশিদ গালিবকে (২৭) কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ মঙ্গলবার (১২ নভেম্বর) নগরীর রাজপাড়া থানা তাকে আদালতে প্রেরণ করলে এই আদেশ দেওয়া হয়।

এর আগে রামেক থেকে তাকে আটক করে পুলিশে সোপর্দ করেন শিক্ষার্থীরা। তার নামে জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার উপর হামলার ঘটনায় বিস্ফোরক আইনে মামলা রয়েছে।

ছাত্রলীগ নেতা গালিব রাজশাহী মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটের শিক্ষার্থী ছিলেন। শৃঙ্খলা ভঙ্গের অপরাধ প্রমাণিত হলে ২০১৭ সালে তিনি স্থায়ীভাবে বহিষ্কৃতি হন। পরে তিনি রংপুর মেডিকেল কলেজে ভর্তি হন। তার গ্রামের বাড়ি পাবনা জেলা সদরের চাকপাইলানপুর গ্রামে।

রামেক শিক্ষার্থীরা জানিয়েছেন, মঙ্গলবার রমেক থেকে বৃত্তিমূলক (প্রফ) পরীক্ষা দিতে রাজশাহী মেডিকেল কলেজ কেন্দ্রে আসেন গালিব। সকাল সাড়ে ৯টার দিকে রামেকের প্রধান ফটকে দেখে তাকে চিনে ফেলেন শিক্ষার্থীরা। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়।

জানতে চাইলে নগরের রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম মেডিভয়েসকে বলেন, পাঁচ আগস্টে ছাত্র-জনতার উপর হামলার ঘটনায় বিস্ফোরক আইনে গালিবের নামে একটি মামলা রয়েছে। সে মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে প্রেরণ করা হয়। আদালত কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।

এনএআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : রাজশাহী মেডিকেল কলেজ
রোগীর মৃত্যুকে ঘিরে হাসপাতালে হামলা-ভাঙচুর গ্রহণযোগ্য নয়: এনডিএফ
ইসলামী ব্যাংক হাসপাতালে হামলায় জড়িতদের বিচারের আওতায় আনার দাবি

রোগীর মৃত্যুকে ঘিরে হাসপাতালে হামলা-ভাঙচুর গ্রহণযোগ্য নয়: এনডিএফ

ইসলামী ব্যাংক হাসপাতালে হামলায় জড়িতদের বিচারের আওতায় আনার দাবি

রোগীর মৃত্যুকে ঘিরে হাসপাতালে হামলা-ভাঙচুর গ্রহণযোগ্য নয়: এনডিএফ

  এই বিভাগের সর্বাধিক পঠিত